মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্ব গণমাধ্যম দিবসে ঢাকা প্রেসক্লাবের ১৩ দফা দাবি উত্থাপন ধামরাইয়ে ৫ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৩০ লাখ টাকা জরিমানা শেরপুর জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে নবাগত পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম, ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ বছর পর এশিয়ান বিচ গেমসে পদক পুনরুদ্ধার, নারী কাবাডি দলকে প্রতিমন্ত্রীর অভিনন্দন মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান: সত্যের পক্ষে থাকার আহ্বান আমিনুল হকের ঝিনাইদহ কোটচাঁদপুরে ব্রিজের নিচে বস্তাভর্তি মাংস উদ্ধার, এলাকায় তীব্র আতঙ্ক ও রহস্য। নলডাঙ্গায় আইনশৃঙ্খলা সভা ও জাতীয়  আইনগত সহায়তা দিবস পালিত মনপুরায় বিদ্যুৎ সংকটে ক্ষুব্ধ জনতা, বিদ্যুৎ অফিসে তালা নবীনগরে বিদ্যুৎহীনতায় মোমবাতির আলোয় এসএসসি-দাখিল পরীক্ষা, দুর্ভোগে ৪,৪৭৪ পরীক্ষার্থী

নলডাঙ্গায় আইনশৃঙ্খলা সভা ও জাতীয়  আইনগত সহায়তা দিবস পালিত

মোঃ রাসেল ব্যুরো প্রধান নাটোর :

নাটোরের নলডাঙ্গা উপজেলায় মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রশাসনের আয়োজনে একদিনে দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে—মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা এবং জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপন।
দুপুর ১২টায় উপজেলা সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খাঁন। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং পরিস্থিতির আরও উন্নতির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয় এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের চলমান কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এর আগে সকাল ১১টায় “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শেষে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা লিগ্যাল এইড কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খাঁন। তিনি বলেন, সরকারি আইনি সহায়তা কার্যক্রম সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তিকে সহজ করেছে এবং দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থা।
আলোচনা সভায় বক্তারা সরকারি আইনগত সহায়তার গুরুত্ব তুলে ধরে বলেন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠী যাতে বিনামূল্যে আইনি সেবা পেতে পারে, সে বিষয়ে সচেতনতা বৃদ্ধি জরুরি। পাশাপাশি বিরোধ নিষ্পত্তিতে আদালতের বাইরেও বিকল্প পদ্ধতি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।
উভয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সবুজ আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জুনায়েদ আহম্মেদ লেলিন, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম জহুরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রাসেল শেখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি,  ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সরকারি আইনগত সহায়তা কার্যক্রম আরও বেগবান করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা