মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ধামরাইয়ে ৫ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৩০ লাখ টাকা জরিমানা শেরপুর জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে নবাগত পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম, ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ বছর পর এশিয়ান বিচ গেমসে পদক পুনরুদ্ধার, নারী কাবাডি দলকে প্রতিমন্ত্রীর অভিনন্দন মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান: সত্যের পক্ষে থাকার আহ্বান আমিনুল হকের ঝিনাইদহ কোটচাঁদপুরে ব্রিজের নিচে বস্তাভর্তি মাংস উদ্ধার, এলাকায় তীব্র আতঙ্ক ও রহস্য। নলডাঙ্গায় আইনশৃঙ্খলা সভা ও জাতীয়  আইনগত সহায়তা দিবস পালিত মনপুরায় বিদ্যুৎ সংকটে ক্ষুব্ধ জনতা, বিদ্যুৎ অফিসে তালা নবীনগরে বিদ্যুৎহীনতায় মোমবাতির আলোয় এসএসসি-দাখিল পরীক্ষা, দুর্ভোগে ৪,৪৭৪ পরীক্ষার্থী কর্মস্থলে অনুপস্থিতি: শোকজের মুখে মহিলা বিষয়ক কর্মকর্তা মল্লিকা পারভীন”

গোদাগাড়ীতে অবৈধ জ্বালানি মজুতের বিরুদ্ধে অভিযান, ৫৭২ লিটার তেল জব্দ ও খোলা বাজারে বিক্রি

মোঃ সুজন আহাম্মেদ সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার রাজাবাড়ি হাটের ছয়ঘাটি নাজিরপুর এলাকায় পরিচালিত এক অভিযানে মোট ৫৭২ লিটার তেল উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের দেওয়া তথ্যের ওপর নির্ভর করে গোদাগাড়ী উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৫৫০ লিটার ডিজেল ও ২২ লিটার পেট্রোল জব্দ করা হয়, যা অসৎ উদ্দেশ্যে মজুত করে রাখা হয়েছিল বলে জানিয়েছে প্রশাসন।
জব্দকৃত তেল পরবর্তীতে জনস্বার্থে রাজাবাড়ি হাটে উন্মুক্তভাবে সাধারণ মানুষের কাছে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ অর্থ বিধি অনুযায়ী সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম বলেন, র‍্যাবের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। জব্দকৃত তেল তাৎক্ষণিকভাবে সাধারণ মানুষের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অসাধু মজুতদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এদিকে প্রশাসনের এমন দ্রুত ও কার্যকর পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে নিয়মিত তদারকি কার্যক্রম চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা