মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
উখিয়া আলোচিত কুতুপালং বাজারে যানজট নিরসনের লক্ষে উপজেলা প্রশাসন রাস্তার উপরে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান করেন । টেলিগ্রাম ভিত্তিক পর্নোগ্রাফি কনটেন্ট বাণিজ্যের সাথে সম্পৃক্ত সাইবার অপরাধ চক্রের ০৫ সদস্যকে ভোলা জেলা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, বরিশাল আটঘরিয়ায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা ১ হাজার লিটার ডিজেল জব্দ টেকনাফে শিশুকে অপহরণচেষ্টা, বাধা দিতে গিয়ে বাবাকে মারধর ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক খান সেলিমের রোগমুক্তি কামনা চকরিয়ায় বাস থেকে ৩৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রাণহানি ছাড়াই জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে: চট্টগ্রাম ডিসি সাতক্ষীরা বৌ বাজারে মুখ ও মাথা থেতলে নারীকে হত্যা তথ্য অধিদপ্তরের তালিকায় দৈনিক মাতৃজগতের অগ্রগতি, অর্জনে উচ্ছ্বসিত। সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা ৫ মে থেকে আম ভাঙা শুরু

আটঘরিয়ায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা ১ হাজার লিটার ডিজেল জব্দ

ইব্রাহিম খলিল পাবনা জেলা প্রতিনিধি:পাবনা এনএসআই এর তথ্য ও উপস্থিতিতে  উচ্চ মূল্যে ডিজেল  বিক্রয়কারীর বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা ও ১০০০ (এক হাজার) লিটার ডিজেল জব্দ করা হয়। আজ সোমবার (২৭এপ্রিল) জেলা প্রশাসক পাবনার নির্দেশক্রমে এবং জেলা এনএসআই,পাবনার তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে পাবনার আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারজানা আক্তার কর্তৃক  উচ্চ মূল্যে ডিজেল  বিক্রির অপরাধে  পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত  বাজারের ব্যবসায়ী  রুহুল আমিনকে   মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা  ও  এক হাজার লিটার ডিজেল জব্দ  করা হয় ।  জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে  বিক্রি করার সিদ্ধান্ত  হয়। এসময়  এনএসআই এর ২জন  ফিল্ড অফিসারসহ  ৬জন সদস্য  উপস্থিত ছিলেন। এনএসআই এর যুগ্ম-পরিচালক জনাব তৌফিক ইকবালের নির্দেশে উপপরিচালক এ,বি,এম, লুৎফুল কবীরের তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়।  এনএসআই সদস্যরা  উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়পূর্বক অভিযানে সহায়তা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা