মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
উখিয়া আলোচিত কুতুপালং বাজারে যানজট নিরসনের লক্ষে উপজেলা প্রশাসন রাস্তার উপরে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান করেন । টেলিগ্রাম ভিত্তিক পর্নোগ্রাফি কনটেন্ট বাণিজ্যের সাথে সম্পৃক্ত সাইবার অপরাধ চক্রের ০৫ সদস্যকে ভোলা জেলা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, বরিশাল আটঘরিয়ায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা ১ হাজার লিটার ডিজেল জব্দ টেকনাফে শিশুকে অপহরণচেষ্টা, বাধা দিতে গিয়ে বাবাকে মারধর ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক খান সেলিমের রোগমুক্তি কামনা চকরিয়ায় বাস থেকে ৩৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রাণহানি ছাড়াই জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে: চট্টগ্রাম ডিসি সাতক্ষীরা বৌ বাজারে মুখ ও মাথা থেতলে নারীকে হত্যা তথ্য অধিদপ্তরের তালিকায় দৈনিক মাতৃজগতের অগ্রগতি, অর্জনে উচ্ছ্বসিত। সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা ৫ মে থেকে আম ভাঙা শুরু

সাতক্ষীরা বৌ বাজারে মুখ ও মাথা থেতলে নারীকে হত্যা

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা সদরের মাগুরায় মুখ ও মাথা থেতলে নারীকে হত্যা: পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বিথীকা সাধু (৫০) সাতক্ষীরা শহরের মাগুরা (বউবাজার) এলাকার মৃত বিশ্বনাথ সাধুর স্ত্রী। তিনি বউবাজারের একজন মুদি দোকানী ছিলেন। নিহতের পরিবার ও স্থানীয়রা জানিয়েছে, বিথীকা সাধুর সাতক্ষীরা শহরের বউবাজারে একটি মুদি দোকান রয়েছে। সে প্রতিদিন দোকান বন্ধ করে রাত ১০টার দিকে বাড়িতে ফেরেন। কিন্তু আজ বাড়িতে ফিরতে দেরী হওয়ায় পরিবারের সদস্যরা খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশে একশো গজ দূরে পুকুরের ভিতর মরদেহটি পড়ে থাকতে দেখে। পরিবারের সদস্যরা আরও জানিয়েছে, এলাকায় মাদকসেবীদের উৎপাত রয়েছে। বিথীকা সাধুর গলায় স্বর্ণের চেন ও কানে দুল ছিল। সেটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মাদকসেবীরা ছিনতাইকালে তাদের চিনে ফেলায় বিথীকা সাধুকে হত্যা করা হয়েছে। ভারী বস্তু দিয়ে মাথা ও মুখ থেতলে দিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন সাতক্ষীরা থানা পুলিশের একটি টিম। অপরাধী শনাক্ত ও ঘটনার রহস্য উন্মোচনে কাজ চলছে জানিয়েছে থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা