বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
চকরিয়া থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ ১০ আসামি গ্রেফতার তারাগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ৮৮ টি মোবাইল ফোন জব্দ করেছে ৫৩ বিজিবি। শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দু-পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৩০, গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত টেকনাফে বিজিবির তিন অভিযানে ইয়াবা ও পিস্তল উদ্ধার, আটক ৩ জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় প্রাণহানি: ধর্ষণ, নির্যাতন ও মব সহিংসতা গভীর উদ্বেগজনক মন্ত্রীর ভুয়া সীল, স্বাক্ষর ব্যবহার সাতক্ষীরায় গ্রেপ্তার-২ দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমানের সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়ার আহ্বান লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

তারাগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন

এন এস. ফারুক  স্টাফ রিপোর্টার তারাগঞ্জ (রংপুর) পুষ্টি বৈষম্যের দিন শেষ,গড়বো স্বনির্ভর বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ বৃহস্পতিবার(২৩ এপ্রিল)আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,স্বাস্থ্যকর্মী,শিক্ষার্থী,রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো: মোনাববর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মো:হামদুল্লাহ। তিনি পুষ্টি সচেতনতা বৃদ্ধি, হাম-রুবেলা বিষয় বিস্তারিত তুলে ধরেন। ইউএনও মোনাববর হোসেন বলেন-অপুষ্টি দূরীকরণে সবাইকে একযোগে কাজ করতে হবে।বিশেষ করে মা ও শিশুদের পুষ্টি নিশ্চিত, সুষম খাদ্য গ্রহণ,স্বাস্থ্যকর জীবনযাপন,নিয়মিত স্বাস্থ্যসেবা বিষয়ে সবাইকে আরো বেশি সোচ্চার হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা