বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
চকরিয়া থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ ১০ আসামি গ্রেফতার তারাগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ৮৮ টি মোবাইল ফোন জব্দ করেছে ৫৩ বিজিবি। শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দু-পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৩০, গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত টেকনাফে বিজিবির তিন অভিযানে ইয়াবা ও পিস্তল উদ্ধার, আটক ৩ জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় প্রাণহানি: ধর্ষণ, নির্যাতন ও মব সহিংসতা গভীর উদ্বেগজনক মন্ত্রীর ভুয়া সীল, স্বাক্ষর ব্যবহার সাতক্ষীরায় গ্রেপ্তার-২ দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমানের সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়ার আহ্বান লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ৮৮ টি মোবাইল ফোন জব্দ করেছে ৫৩ বিজিবি।

মোঃ মুকুল হক স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ। বৃহস্পতিবার( ২৩ এপ্রিল ২০২৬) রাত ৩টার সময় ৫৩ বিজিবি এর ১টি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করেন। অভিযানে ৫৩ বিজিবির অধীনস্থ মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত শুন্য লাইন হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনোহরপুর গ্রাম এলাকা হতে বিশেষ টহল দল ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করে। জব্দকৃত ৮৮টি ভারতীয় মোবাইল ফোনের আনুমানিক বাজার মূল্য ২৮ লক্ষ টাকা। জব্দকৃত মোবাইল ফোন চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ চোরাচালান প্রতিরোধ করাসহ বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সকল সময়ে তৎপর রয়েছে ও নিরলসভাবে দায়িত্ব পালন করছে। এছাড়াও বর্তমানে জ্বালানি ও ভোজ্য তেল চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি সীমান্ত এলাকায় ও নদী পথে অতিরিক্ত বিশেষ টহল ও চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা