বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
চকরিয়া থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ ১০ আসামি গ্রেফতার তারাগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ৮৮ টি মোবাইল ফোন জব্দ করেছে ৫৩ বিজিবি। শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দু-পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৩০, গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত টেকনাফে বিজিবির তিন অভিযানে ইয়াবা ও পিস্তল উদ্ধার, আটক ৩ জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় প্রাণহানি: ধর্ষণ, নির্যাতন ও মব সহিংসতা গভীর উদ্বেগজনক মন্ত্রীর ভুয়া সীল, স্বাক্ষর ব্যবহার সাতক্ষীরায় গ্রেপ্তার-২ দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমানের সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়ার আহ্বান লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দু-পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৩০,

শারমিন আরা ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ঝিনাইদহ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মোহন শেখ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এই সংঘাতের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মাধবপুর গ্রামে দীর্ঘ দিন ধরে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের একপর্যায়ে মোহন শেখ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হতাহত ও চিকিৎসা সংঘর্ষে আহতদের মধ্যে অন্তত ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমান পরিস্থিতি নিহত মোহন শেখের পরিবার ও এলাকায় এখন শোকের ছায়া এবং উত্তেজনা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ এড়াতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায়, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা