বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
চকরিয়া থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ ১০ আসামি গ্রেফতার তারাগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ৮৮ টি মোবাইল ফোন জব্দ করেছে ৫৩ বিজিবি। শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দু-পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৩০, গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত টেকনাফে বিজিবির তিন অভিযানে ইয়াবা ও পিস্তল উদ্ধার, আটক ৩ জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় প্রাণহানি: ধর্ষণ, নির্যাতন ও মব সহিংসতা গভীর উদ্বেগজনক মন্ত্রীর ভুয়া সীল, স্বাক্ষর ব্যবহার সাতক্ষীরায় গ্রেপ্তার-২ দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমানের সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়ার আহ্বান লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

টেকনাফে বিজিবির তিন অভিযানে ইয়াবা ও পিস্তল উদ্ধার, আটক ৩

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক ও অস্ত্র বহনের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দিনভর উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্র জানায়, দুপুরে হোয়াইক্যং চেকপোস্টে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করে ব্যাটারির নিচে বিশেষ কৌশলে লুকানো ১ হাজার ৯৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সিএনজি চালক মো. খলিলুর রহমান (৩৮)কে আটক করা হয়েছে। তিনি কক্সবাজার সদর উপজেলার পূর্ব লাহাড়পাড়া এলাকার বাসিন্দা। একইদিন সন্ধ্যায় শীলখালী অস্থায়ী চেকপোস্টে টেকনাফ থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে যাত্রী মো. আব্দুল হাই (৩৫) এর কাছ থেকে ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক আব্দুল হাই কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাসিন্দা। এর কিছুক্ষণ আগে হোয়াইক্যং চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করা একটি সিএনজি আটক করে বিজিবি। পরে গাড়িটির চালকের সিটের ভেতর থেকে একটি ৯ মিলিমিটার পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় মোহাম্মদ হামিদ (৩৯)কে আটক করা হয়েছে। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার বাসিন্দা। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান রোধে বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে। আটক তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর ও মামলা প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা