বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভালুকায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত টঙ্গীতে সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ ব্যবসায়ীর মৃত্যু

মোঃ জিয়াউদ্দিন ভোলা প্রতিনিধি: ভোলা জেলার লালমোহন উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায়, লালমোহন উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের চতলা ৪ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা মোঃ নূরনবী (পিতা: মোঃ আব্দুল বারেক মিয়া) আজ সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে চতলা বাজারের পশ্চিম পাশে মাজিবাড়ি এলাকায় বিদ্যুতের শর্ট সার্কিটে আক্রান্ত হন। গুরুতর অবস্থায় তিনি ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মরহুমের জানাজা আগামীকাল মঙ্গলবার চতলা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। মহান আল্লাহর কাছে তার মাগফিরাত কামনা করা হচ্ছে এবং শোকাহত পরিবারের ধৈর্য ধারণের জন্য দোয়া চাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা