শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
টেকনাফে পুলিশের অভিযান ২৪ ঘণ্টায় সাজাপ্রাপ্ত পলাতকসহ গ্রেপ্তার ২০ ঝিনাইদহের ছাগল হাট ইজারা সম্পন্ন: সর্বোচ্চ দরে পেলেন মিজান কসাই, কুতুকছড়িতে ভোরের গুলিতে নিহত ইউপিডিএফ নেতাঃ বাড়ছে ‘ভাতৃঘাতি সংঘাত’ নিয়ে উদ্বেগ নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আদর করার হাতেই চাপাতির কোপ! শাহজাদপুরে ৫ বছরের শিশুর নৃশংস মৃত্যু গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা

পহেলা বৈশাখ সামনে রেখে পটুয়াখালী উপকূলে হুহু করে বাড়ছে ইলিশের দাম

কলাপাড়া উপজেলা প্রতিনিধি,, মোঃ রহিম শিকদার

পহেলা বৈশাখকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় হুহু করে বেড়েছে ইলিশের দাম। দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণকেন্দ্র আলীপুর ও মহিপুরের পাইকারী বাজারে সীমিত পরিসরে ছোট ও মাঝারী সাইজের ইলিশের দেখা মিললেও বড় সাইজের ইলিশ দুষ্প্রাপ্য হয়ে উঠেছে।খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া গেছে, মহিপুর -আলিপুর মৎস্য বাজারে ৯০০ থেকে ১১০০ গ্রামের ইলিশের মণ বিক্রি হচ্ছে ১ লাখ ১০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকা দরে। ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৮০ হাজার থেকে ৯০ হাজার টাকা। ৪০০ থকে ৬০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ হাজার টাকা এবং জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা মণ দরে। পাইকারী এ বাজারের প্রভাব পড়েছে খুচরা বাজারগুলোতে। উপজেলার বিভিন্ন মার্কেটের মাছ বাজারসহ সর্বত্র আকাশ ছোঁয়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারন ক্রেতারা।মহিপুর বন্দরের ভাই ভাই আড়দের বিক্রেতা মো শাহআলম হাওলাদার বলেন, সাগরে তেমন ইলিশ পড়ছে না। তার মধ্যে তৈলের সমস্যা। জেলেরা অনেকে এ কারণে সাগরে যেতে পারছেন না। তারপর আবার ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা। বাজারে চাহিদার চেয়ে ইলিশ অপ্রতুল এবং পহেলা বৈশাখকে কেন্দ্র করে ইলিশের দাম এখন আকাশছোঁয়া।সাধারন ক্রেতারা জানান, বর্তমানে বাজারে ইলিশ মাছের যে দাম এত টাকা দিয়ে কেনার সাধ্য তাদের নেই। অনেকে দাবি করেন, ইলিশ গত দুই দিন ধরে স্বর্ণের দামে বিক্রি হচ্ছে।
মহিপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সাবেক সভাপতি ও মহিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো ফজলু গাজী বলেন, চাহিদা মতো সাগরে মাছ পাওয়া যায় না। তার মধ্যে তেলের সংকট। তাই মৎস্য বাজারে পর্যাপ্ত মাছ না থাকায় ইলিশের দাম অনেক বেশি রয়েছে।সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, পহেলা বৈশাখ বাংঙ্গালী জাতির ঐতিহ্য। বৈশাখকে কেন্দ্র করে সারাদেশে প্রতিবছরই ইলিশের একটা চাহিদা থাকে। চাহিদা অনুসারে বাজারে ইলিশ নেই। তাই দামট বেশি।একেতো সাগরে ইলিশ বেশি ধরা পরছে না, তার উপরে জ্বালানি সংকটে জেলেরা সাগরে যেতে পারছে না। তাতেও বাজারে ইলিশের সংকট চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা