বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা দেশের জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী গোমস্তাপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার শুভ উদ্বোধন। টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২ টেকনাফে বিজিবির অভিযানে ৩৬ হাজার ইয়াবাসহ আটক ১ উৎসবে ভাসল মান্দা: বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নেওয়া হলো নতুন বছর। মিরপুরে সাংস্কৃতিক ঐক্য ফোরামের আয়োজনে বর্ণাঢ্য নববর্ষ উদযাপন গলাচিপায় বর্নাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ​ চৈত্র সংক্রান্তি উপলক্ষে হারুয়ালছড়ি অনুষ্ঠিত হয়েছে গীতা পাঠ ও গ্রামীণ মেলা। রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ বন বিভাগর উদ্যোগে সুন্দরবনের বনাঞ্চলে নিয়মিত ফুট পেট্রোলিং পরিচালনা করার সময় শনিবার (১১ এপ্রিল) সকালে টহল চলাকালে মন্দিরের খাল এলাকায় হরিণ শিকারের জন্য পেতে রাখা ২৫টি মালা ফাঁদ উদ্ধার ও অপসারণ করে বন ভিভাগ।
বন বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র সুন্দরবনের বনাঞ্চলের ভেতরে অবৈধভাবে ফাঁদ পেতে বন্যপ্রাণী শিকার করার চেষ্টা চালিয়ে আসছে। নিয়মিত টহল জোরদার করায় এসব ফাঁদ শনাক্ত করে অপসারণ করা সম্ভব হচ্ছে।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, হরিণসহ অন্যান্য বন্যপ্রাণী রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একইসঙ্গে বনাঞ্চলে অবৈধ প্রবেশ ও শিকার কার্যক্রম প্রতিরোধে স্থানীয়দের সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। বন বিভাগের পক্ষ থেকে সকলকে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা