বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার মহাদেবপুরে অসাবধানতায় প্রাণ গেল ১০ মাস বয়সী শিশুর বিশ্ব গণমাধ্যম দিবসে ঢাকা প্রেসক্লাবের ১৩ দফা দাবি উত্থাপন ধামরাইয়ে ৫ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৩০ লাখ টাকা জরিমানা শেরপুর জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে নবাগত পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম, ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ বছর পর এশিয়ান বিচ গেমসে পদক পুনরুদ্ধার, নারী কাবাডি দলকে প্রতিমন্ত্রীর অভিনন্দন মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান: সত্যের পক্ষে থাকার আহ্বান আমিনুল হকের ঝিনাইদহ কোটচাঁদপুরে ব্রিজের নিচে বস্তাভর্তি মাংস উদ্ধার, এলাকায় তীব্র আতঙ্ক ও রহস্য। নলডাঙ্গায় আইনশৃঙ্খলা সভা ও জাতীয়  আইনগত সহায়তা দিবস পালিত

ঘাটাইলে বন বিভাগের জমি দখল চক্রে দুই গ্রেপ্তার

ফরহাদ সিনিয়র, স্টাফ রিপোর্টার, ঘাটাইল (টাঙ্গাইল) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ধলাপাড়া রেঞ্জের ঝড়কা বিট এলাকায় বন বিভাগের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের সময় দুই জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে বন বিভাগ। গ্রেপ্তারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে। বন বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে ধলাপাড়া রেঞ্জ জানতে পারে যে কুমারপাড়া এলাকায় একটি অসাধু চক্র বনের জমি জবরদখল করে স্থায়ী স্থাপনা নির্মাণের কাজ চালাচ্ছে। খবর পাওয়া মাত্রই ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা সাব্বির হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ স্থাপনা নির্মাণের সময় জবরদখলকারী দুইজনকে হাতেনাতে আটক করা হয়। ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা সাব্বির হোসেন বলেন, “বনের জমি রক্ষায় আমরা সর্বদা সজাগ। সরকারি জমি দখলের কোনো সুযোগ নেই। অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে এবং বন আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা