বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার মহাদেবপুরে অসাবধানতায় প্রাণ গেল ১০ মাস বয়সী শিশুর বিশ্ব গণমাধ্যম দিবসে ঢাকা প্রেসক্লাবের ১৩ দফা দাবি উত্থাপন ধামরাইয়ে ৫ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৩০ লাখ টাকা জরিমানা শেরপুর জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে নবাগত পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম, ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ বছর পর এশিয়ান বিচ গেমসে পদক পুনরুদ্ধার, নারী কাবাডি দলকে প্রতিমন্ত্রীর অভিনন্দন মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান: সত্যের পক্ষে থাকার আহ্বান আমিনুল হকের ঝিনাইদহ কোটচাঁদপুরে ব্রিজের নিচে বস্তাভর্তি মাংস উদ্ধার, এলাকায় তীব্র আতঙ্ক ও রহস্য। নলডাঙ্গায় আইনশৃঙ্খলা সভা ও জাতীয়  আইনগত সহায়তা দিবস পালিত

গোমস্তাপুরে হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় সৌদি সরকার কর্তৃক পাঠানো খেজুর বিতরণ। ‎ আমিনুল ইসলাম:

সিনিয়র স্টাফ রিপোর্টার

‎চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানায় সৌদি আরব সরকারের পাঠানো উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ করা হয়েছে। রোববার (১৫ মার্চ) সকাল দশটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ খেজুর বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।  উদ্বোধন করেন। গোমস্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমি। এ সময় তিনি বলেন, পবিত্র রমজান মাসে এতিম খানা ও হাফেজিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এ ধরনের সহায়তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।  অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন (কর্মকর্তা) আব্দুল আলিম, সাংবাদিক আতিকুল ইসলাম আযম সহ অন্যান্যরা।  উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সৌদি আরবের উপহার হিসেবে পাওয়া এসব খেজুর সরকারের মাধ্যমে দেশের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হচ্ছে। তারই অংশ হিসেবে গোমস্তাপুর উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানাসহ মোট ৪৫টি প্রতিষ্ঠানের মাঝে ১৬০ প্যাকেট খেজুর বিতরণ করা হয়েছে।  এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মাদ্রাসা কর্তৃপক্ষ সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা