বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি একটি মাইলফলক: ডিসি জাহিদ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত পরিবেশ ধ্বংসের মহোৎসব: তারাগঞ্জে সেই অবৈধ ‘ফুয়েল টেক’ বন্ধ ও জরিমানা চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬ উদ্বোধন শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির (আংশিক) ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

মনপুরায় পৃথক অভিযানে ৫ ব্যারেল ডিজেল ও ৩০ কেজি জাটকা উদ্ধার

মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার

ভোলার মনপুরা উপজেলায় নৌবাহিনী ও উপজেলা প্রশাসনের পৃথক দুটি বিশেষ অভিযানে পাঁচ ব্যারেল ডিজেল তেল ও ৩০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের জংলার খাল ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মৎস্য অফিস ও নৌবাহিনী সূত্রে জানা যায়, স্থানীয় মৎস্য আড়তদার ইব্রাহিমের আড়তে জাটকা ইলিশ মজুদ থাকার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও নৌবাহিনীর যৌথ অভিযান চালানো হয়। এ সময় আড়ত থেকে প্রায় ৩০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আড়তদারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জাটকা ইলিশ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। এদিকে একই দিনে জংলার খাল ঘাট এলাকায় ইমাম স্টোর নামক একটি দোকানের গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা পাঁচ ব্যারেল ডিজেল উদ্ধার করা হয়। পরে বাজারমূল্যে বিক্রি করার শর্তে সংশ্লিষ্টদের কাছ থেকে মুচলেকা নিয়ে ডিজেল ছেড়ে দেওয়া হয়। নৌবাহিনী ও প্রশাসনের এ ধরনের অভিযানে স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় সচেতন মহল এসব কার্যক্রমকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক জানান, মেঘনার অভয়াশ্রম এলাকায় মা ইলিশ ও জাটকা ধরা এবং বাজারজাত করা সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরও কিছু অসাধু ব্যবসায়ী এসব কর্মকাণ্ডে জড়িত রয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা