শনিবার, ০২ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
হামলা-লুটপাটের ঘটনায় চক্রের মূলহোতা রাজু সহ ৩ আসামি কারাগারে টেকনাফে র‍্যাব-১৫ এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক আসামি গ্রেফতার শ্রমিকের রক্তেই গণতন্ত্র সমুন্নত থাকবে: নাটোরে হুইপ দুলু সাতক্ষীরা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দুর্গাপুরে দিনে-দুপুরে ভ্যান ছিনতাইচেষ্টা: এলাকাবাসীর হাতে আটক ১, গণধোলাই শেষে পুলিশে সোপর্দ ফ্রান্স প্রবাসী আবেদ হোসাইনকে বাহুবল যুব সমাজের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব–এর সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ১–৭ মে অনুষ্ঠিতব্য ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৬–এর কর্মসূচির উদ্বোধন করা হয়। শ্রমিক-মালিক ঐক্যেই সমৃদ্ধির পথ—মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শ্রদ্ধা ও সংহতির আহ্বান

হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার  হযরত মিজানুর  রহমান চিশতী দরবার শরীফের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দরবারের সাধারণ সম্পাদক  শেখ ফরিদ আহমেদ চিশতীয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি তার বক্তব্যে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবকল্যাণের শিক্ষা দেয়। সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি সাংবাদিকদের মাসিক ভাতা কার্ড, গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ  গেজেট আকারে প্রকাশের জন্য সরকারের কাছে আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল ফালা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা জুনায়েদ আহমেদ (দা:বা:), হাজী আবুল কালাম মাদবর (৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী), আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম হেলাল শেখ, বাংলা টিভির স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন নীরব, দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কে. এম মোহাম্মদ হোসেন রিজভী, আশুলিয়া সাংবাদিক ক্লাবের সভাপতি মো. শামীম আহমেদ, কাশিমপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মো. শিহাব উদ্দিন সরকার, সাংবাদিক বাবু মিয়া, শেখ শহিদুল ইসলাম, মোফাজ্জল হোসেন রাজু, মো. সাইদুল ইসলাম, দাউদুল ইসলাম নয়ন ও মো. নাজমুল ইসলাম, আল আমিন ভূঁইয়া, মো: আলতাফ হোসেন, মোশারফ হোসেন, সমাজসেবক জুয়েল মোল্লা, মোঃ সোহরাব হোসেন মিয়া, হাফেজ মোস্তফা আজাদ, মোঃ রাসেল, মো আলমগীর, হেকমত আলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন মসজিদে কুবার  খতিব হাফেজ মাওলানা  মোহাম্মদ সাদিক হুসাইন


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা