বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি একটি মাইলফলক: ডিসি জাহিদ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত পরিবেশ ধ্বংসের মহোৎসব: তারাগঞ্জে সেই অবৈধ ‘ফুয়েল টেক’ বন্ধ ও জরিমানা চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬ উদ্বোধন শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির (আংশিক) ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জ থেকে নিখোঁজ যুবক, পরিবারে উদ্বেগ

নজরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে এক যুবক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ ওই যুবকের নাম সিদ্দিক আহমদ। তিনি ছাতক উপজেলার একলিম নগর, ধারন বাজার এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম আব্দুল হক (ডাক নাম: ইশকার আলী)।

পরিবার সূত্রে জানা যায়, ১২ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার) দুপুর আনুমানিক ১টার দিকে গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা থেকে তিনি নিখোঁজ হন। পরে গোবিন্দগঞ্জ এলাকার বনফুলের সামনে তার ব্যক্তিগত মোটরসাইকেলটি পাওয়া গেলেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই পরিবার ও স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি।

এ ঘটনায় নিখোঁজ ব্যক্তির পরিবার গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয়দের ধারণা, তিনি কোথাও চলে গেছেন অথবা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হতে পারেন। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় এলাকাবাসীর মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।

পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, কেউ যদি সিদ্দিক আহমদের কোনো সন্ধান পেয়ে থাকেন, তাহলে দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য।

যোগাযোগ:
কলিম উদ্দিন: 01714758876
কামিল হোসেন: 01782280630
মোঃ আব্দুল কাদির: 01727111770

পরিবারের সদস্যরা আশা করছেন, সকলের সহযোগিতায় দ্রুতই নিখোঁজ সিদ্দিক আহমদের সন্ধান পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা