এম এ মজিদ নওগাঁঃ
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ পৃথক দুটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে টীম ডিবি নওগাঁ এর একটা অভিযানিক দল ভোর থেকে পোরশা থানা এলাকায় অবস্থান করে । সকাল ০৭.৩০ ঘটিকায় অভিযানিক দল পোরশা নোচনাহার বাজার এলাকায় অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পাচরাই ফুটবল খেলার মাঠের আশে পাশে একজন ব্যাক্তি মাদক বিক্রয় করার জন্য অপেক্ষা করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই করার জন্য অভিযানিক দল ফুটবল খেলার মাঠ সংলগ্ন তিন রাস্তা মোড়ে পৌছায়। সন্দেহ জনক ভাবে ঘোরাঘুরি করায় আসামী ইলিয়াস শাহ (৩৩) পিতা আশরাফুল সাং বাজিনা পুকুর থানা পোরশা জেলা নওগাঁ এর নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করে দেহ তল্লাশী করে। তল্লাশি কালে তার হাতে থাকা নীল রঙএর শপিং ব্যাগের মধ্যে পলি ব্যাগ দ্বারা মোড়ানো ৭০ পাতায় ১০ পিচ করে ৭০×১০ = ৭০০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট (মাদকদ্রব্য) উদ্ধার করা হয়।
একই দিনের ২য় অভিযানে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর অপর একটা অভিযানিক দল মান্দা থানা এলাকায় অভিযান করে। বেলা ১৭.৩০ ঘটিকায় মান্দা থানা এলাকার অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শ্রীরামপুর ঋষি পাড়ায় এক মহিলা তার নিজ বাড়ির সামনে মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। সংবাদের সত্যতা যাচাই করার লক্ষে ঘটনাস্থল আসামি শ্রীমতী তুলশী (৩৩) স্বামী গোকুল সাং শ্রীরামপুর ঋষিপাড়া থানা মান্দা জেলা নওগাঁ এর বসত বাড়ির সামনে ডিবি পুলিশ উপস্থিত হয়। গতিবিধি সন্দেহজনক হওয়ায় মহিলা পুলিশ দ্বারা আসামি তুলশীর দেহ তল্লাশী করে তার হতে আধা কেজি গাজা উদ্ধার করা হয়।
আসামিদের বিরুদ্ধে পোরশা থানা ও মান্দা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।