শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন।

নিরব হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, ছাত্রনেতা গ্রেফতারে ক্ষোভ

আব্দুস সামাদ শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতাঃ

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী নিরব আহমেদ হত্যার বিচার ও গ্রেফতারকৃত ছাত্রনেতাদের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বক্তারা অভিযোগ করেন, প্রকৃত হত্যাকারীদের আইনের আওতায় না এনে উল্টো আন্দোলনের প্রথম সারির নেতাদের গ্রেফতার করে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে।

মঙ্গলবার ঝিনাইদহ শহরের পায়রাচত্তরে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা বলেন, গত ৭ মার্চ শহরের তাজ ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে পাম্প কর্মচারীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য নিরব আহমেদ নিহত হন। এ ঘটনার পর রাতে শহরে একটি বাসে অগ্নিসংযোগ এবং তেল পাম্পে ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় বাসে অগ্নিসংযোগ ও তেল পাম্প ভাঙচুরের অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়। পরে ডিবি পুলিশ সোমবার রাত প্রায় ২টার দিকে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার হওয়া নেতারা হলেন—ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাশদীদ হাসান, যুগ্ম আহ্বায়ক এজাজ হোসেন অন্তর, ‘দ্য রেড জুলাই’-এর আহ্বায়ক আবু হাসনাত তানাঈম, কেন্দ্রীয় যুব শক্তির সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির এবং রাসেল হুসাইন।

প্রিজন ভ্যানে তোলার সময় আটক নেতারা দাবি করেন, ঘটনার সময় তারা থানায় ওসি’র সঙ্গে অবস্থান করছিলেন। ফলে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রশাসন দাবি করছে সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে, কিন্তু সেই ফুটেজ এখনো জনসম্মুখে প্রকাশ করা হয়নি। তারা দ্রুত সেই ফুটেজ প্রকাশ এবং প্রকৃত হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান।

মানববন্ধনটি পরিচালনা করেন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান রাজু। এতে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র মজলিসের জেলা সভাপতি উসামা হক, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি আব্দুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম আহ্বায়ক স্বাধীন আহমেদ, ছাত্রনেতা এইচ এম নাঈম মাহমুদসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, নিরব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না করে প্রশাসন নাটকীয়তা সৃষ্টি করছে। তারা অভিযোগ করেন, অতীতের মতো রাতের আধারে শহরের বিভিন্ন মেসে তল্লাশি চালিয়ে নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত নিরব হত্যার সুষ্ঠু বিচার এবং গ্রেফতারকৃত ছাত্রনেতাদের নিঃশর্ত মুক্তি না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এর দায় প্রশাসনকেই নিতে হবে বলেও তারা জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা