বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি একটি মাইলফলক: ডিসি জাহিদ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত পরিবেশ ধ্বংসের মহোৎসব: তারাগঞ্জে সেই অবৈধ ‘ফুয়েল টেক’ বন্ধ ও জরিমানা চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬ উদ্বোধন শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির (আংশিক) ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে কেজি স্কুলের পরিচালক ও কারখানার মালিককে ৪০ হাজার টাকা এক মাসের বিনাশ্রম কারাদন্ড।

সাহারুল ইসলাম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় একটি প্রি-ক্যাডেট স্কুলের আড়ালে অবৈধভাবে সেমাই ও সয়াবিন তেল উৎপাদনের কারখানার সন্ধান পেয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় স্কুলের পরিচালক ও কারখানার মালিক মোজাম্মেল হক (৪০) কে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার রাণীগঞ্জ পাঁচমাথা মোড় এলাকায় অবস্থিত আল-হেরা ইসলামি প্রি-ক্যাডেট স্কুলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল-আল-মামুন কাউসার শেখ থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রমের আড়ালে ওই প্রতিষ্ঠানে গোপনে সেমাই উৎপাদন করা হচ্ছিল। একই সঙ্গে বিভিন্ন নামি-দামি কোম্পানির মোড়ক ব্যবহার করে সয়াবিন তেল বাজারজাত করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান চালালে বিষয়টি ধরা পড়ে।

অভিযানের সময় দেখা যায়, কোনো ধরনের লাইসেন্স বা অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর ও অপরিষ্কার পরিবেশে সেমাই তৈরি করা হচ্ছিল এবং তা বাজারজাত করতে বিভিন্ন নামি কোম্পানির মোড়ক ব্যবহার করা হচ্ছিল। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ সেমাই, দেশের নামকরা কয়েকটি কোম্পানির কয়েক হাজার খালি প্যাকেট, সয়াবিন তেলের বোতল এবং দুই ড্রাম সয়াবিন তেল জব্দ করা হয়। পরে জব্দকৃত সামগ্রী উপজেলা চত্বরে নিয়ে আসা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিনের উপস্থিতিতে জব্দকৃত সয়াবিন তেল ও খালি বোতল নিলামে বিক্রি করা হয় এবং সেমাইসহ খালি প্যাকেট আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল-আল-মামুন কাউসার শেখ খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অভিযোগে কারখানার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।

তারিখঃ০৯-০৩-২৬


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা