বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় মিরপুরের ইব্রাহিমপুরে রাজউকের অনুমোদন ছাড়াই চারতলা ভবন নির্মাণের অভিযোগ নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, সেপটিক ট্যাংক ও অনুমোদিত নকশা—নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের আতঙ্ক মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক

ঠাকুরগাঁওয়ে সাইবার ক্রাইম মামলায় ৫ সদস্য গ্রেপ্তার, ছাড়- ২

লেমন সরকার, স্টাফ রিপোর্টার ::

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিকাশ, নগদ ইত্যাদি অনলাইন প্রতারক চক্রের ৫ সদস্যকে পূর্বের দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সন্দেহভাজন অপর ২জনকে ছেড়ে দেয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত রাণীশংকৈল ও হরিপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে অ্যাপসের মাধ্যমে মুঠোফোনে বিধবা ও উপবৃত্তির নম্বর ক্লোন করেন। বিভিন্ন সমস্যার কথা বলে তারা বিকাশ এজেন্টকে প্রভাবিত করেন ও বিভিন্ন প্রলোভন দেখান। পরে কৌশলে মুঠোফোনে পাঠানো ওটিপি সংগ্রহ করে বিকাশ আইডি নিয়ন্ত্রণে নিয়ে অর্থ আত্মসাৎ করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— রাণীশংকৈল পৌর শহরের মহলবাড়ি মহল্লার আব্দুল মজিদের ছেলে সৌমিক রাহিদ মুরসালিন (১৭), ভান্ডারা মহল্লার আব্দুর রহিমের ছেলে নিশাদুজ্জমান নিশাদ (২৫), বানিয়াপাড়া মহল্লার বাধন মদকের ছেলে শ্যাম কুমার মোদক (২৫), ১নং ওয়ার্ডের নুরুজ্জামানের ছেলে ফরিদ হোসেন (৩৫) ও পাশ্ববর্তী হরিপুর উপজেলার পশ্চিম বনগাঁও গ্রামের বজলুর রহমানের ছেলে মোসাদ্দেক হোসেন বাধন (১৭)। অপরাধে জড়িত না থাকায় পৌর এলকার আকাশ ও তারেককে ছেড়ে দেয়া হয়।

এ ব্যাপারে রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, সাইবার ক্রাইম মামলায় ৫ জনকে গ্রেপ্তার করে ডিএমপি ঢাকা মহানগর থানায় নেওয়া হয়েছে। এবং অপর দু’জন জড়িত না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে।

ডিবি পুলিশের এসআই রাশেদুল ইসলাম বলেন, এই অনলাইন প্রতারক চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে লোকজনের সঙ্গে টাকা হাতিয়ে প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে এনিয়ে ইতিপূর্বে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা