শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বদলগাছীতে গাঁজা ও ট্যাবলেটসহ যুবক গ্রেফতার সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন সাংবাদিক মোঃ মিন্টু মিয়া। বাকিতে চা )না দেওয়াকে কেন্দ্র করে শৈলকুপায় র,ক্তক্ষয়ী সং,ঘর্ষ, আ,হত অন্তত ১০ জন। সাতক্ষীরায় সময় টিভি’র প্রতিষ্ঠা বার্ষিক উদযাপিত জাসাস নেত্রী জাকিয়া সুলতানা মিতার রাজনৈতিক পথচলা ও প্রত্যাশা বাকিতে চা না দেওয়াকে কেন্দ্র করে শৈলকুপায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১০ গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্রী নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার টেকনাফে পুলিশের অভিযান ২৪ ঘণ্টায় সাজাপ্রাপ্ত পলাতকসহ গ্রেপ্তার ২০ ঝিনাইদহের ছাগল হাট ইজারা সম্পন্ন: সর্বোচ্চ দরে পেলেন মিজান কসাই, কুতুকছড়িতে ভোরের গুলিতে নিহত ইউপিডিএফ নেতাঃ বাড়ছে ‘ভাতৃঘাতি সংঘাত’ নিয়ে উদ্বেগ

নলডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ রাসেল ব্যুরো প্রধান নাটোর :

নাটোরের নলডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৯ মার্চ ২০২৬) দুপুর ১২টায় নলডাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়, নলডাঙ্গা, নাটোরের উদ্যোগে এবং আলো ও খাঁন ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খাঁন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার। সভায় সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ সুমি আখতার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জিএস ডা. লেলিন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রেহানা পারভীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সানাউল্লাহ, পল্লী বিদ্যুতের এজিএম আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, সাবেক পৌর প্রশাসক এম এ হাফিজ, আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু এবং খাঁন ফাউন্ডেশনের ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার শাহীনা লাইজু।

এ সময় বিভিন্ন এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, নারী শিক্ষার্থী, সাংবাদিক এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে নারীর অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং তাদের শিক্ষা ও ক্ষমতায়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা