বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় তরুণীর রহস্যজনক মৃত্যু: নতুন বাসা থেকে উদ্ধার, পাশে অস্থির দুই পোষা বিড়াল দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের জাগরণ, আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত * উখিয়া কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কেটে রাস্তা নির্মাণ ও স্থায়ী বসতি, স্থানীয়দের উদ্যোগ, ভবিষ্যৎ নিয়ে শষ্কা * মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি একটি মাইলফলক: ডিসি জাহিদ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত পরিবেশ ধ্বংসের মহোৎসব: তারাগঞ্জে সেই অবৈধ ‘ফুয়েল টেক’ বন্ধ ও জরিমানা চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা

নওগাঁয় গৃহবধূ ইয়াসমিন বানু হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন

এম এ মজিদ নওগাঁ

নওগাঁয় গৃহবধূ ইয়াসমিন বানু হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তার স্বজন ও এলাকাবাসীরা। রবিবার দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
নিহত গৃহবধূ ইয়াসমিন বানু নওগাঁর বদলগাছী উপজেলার ভরট্র গ্রামের রিয়াজ উদ্দিনের মেয়ে।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় সারে ৫মাস আগে নওগাঁ জেলা সদর উপজেলার জমির শেখের ছেলে আকাশ এর সাথে পারিবারিকভাবে বিয়ে হয় ইয়াসমিনের। বিয়ের কিছু দিন পর তার স্বামী পরকীয়া প্রেমে জড়িয়ে পড়লে ইয়াসমিনকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন তার স্বামী আকাশ। তারপরও ভবিষ্যৎ সুখের আশায় সকল অন্যায় অত্যাচার ও মারপিট সহ্য করে সংসার করতে থাকে সে। গত ২০ ফেব্রুয়ারি আবারও আকাশসহ তার পরিবারের সদস্যরা ইয়াসমিন কে মারপিট করতে থাকলে তার ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে তাদেরকে গালিগালাজ করে তাড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে ইয়াসমিনের পরিবারের সদস্যদের জানালে সেখানে গিয়ে গৃহবধূ ইয়াসমিনের মৃতদেহ পড়ে থাকতে দেখে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ইয়াসমিন হত্যায় জড়িতদের বিচারের দাবি জানান তারা।
মানববন্ধনে ইয়াসমিনের বাবা রিয়াজ উদ্দিন বলেন, আমি গরীব মানুষ। মানুষের কাছে হাত পেতে বিয়েতে মেয়েকে স্বর্ণালংকার বাবদ প্রায় ৫০ হাজার টাকা দিয়েছি। আমার মেয়ে জামাই পরকীয়ায় জড়িয়ে পড়লে এর প্রতিবাদ করায় আমার মেয়েকে শারীরিক নির্যাতন করে জামাই আকাশ সহ তার পরিবারের লোকজন। এক পর্যায়ে সে ও তার পরিবারের সদস্যরা আমার মেয়েকে নির্যাতন ও মারপিট করে হত্যা করা হয় জানিয়ে তিনি মেয়ে হত্যার বিচার বিচার দাবি করেন। নিহতের বোন রেশমা খাতুন বলেন, আমার বোনকে মারপিট করে হত্যা করা হয়েছে। মারা যাওয়ার পর তার সারা শরীরে আঘাতের চিহ্ন, চোয়াল ফুলা-কালসিরা জখম এবং নাকে রক্তের দাগ ছিল। পরে সত্য ঘটনাকে গোপন করার জন্য পুলিশকে প্রভাবিত করে কৌশলে সাদা কাগজে সই নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করে আর আমাদেরকে বলেন হত্যা মামলা রেকর্ড হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, পুলিশ আসামীদের আটক না করলে পরে থানার খোজ খবর নিয়ে দেখা যায় হত্যা মামলা রেকর্ড না করে অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। তাই দ্রুত আমার বোনের হত্যাকারীদের আটক সহ ন্যায় বিচারের দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা