শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় তরুণীর রহস্যজনক মৃত্যু: নতুন বাসা থেকে উদ্ধার, পাশে অস্থির দুই পোষা বিড়াল দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের জাগরণ, আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত * উখিয়া কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কেটে রাস্তা নির্মাণ ও স্থায়ী বসতি, স্থানীয়দের উদ্যোগ, ভবিষ্যৎ নিয়ে শষ্কা * মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি একটি মাইলফলক: ডিসি জাহিদ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত পরিবেশ ধ্বংসের মহোৎসব: তারাগঞ্জে সেই অবৈধ ‘ফুয়েল টেক’ বন্ধ ও জরিমানা চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা

কাশিমপুরে সরকারি জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ ভূমি অফিসের নিষ্ক্রিয়তায় প্রশ্নবিদ্ধ প্রশাসনিক ভূমিকা

সিনিয়র স্টাফ রিপোর্টার
অসীম সরকার
কাশিমপুর ভূমি অফিসের নিষ্ক্রিয়তা ও দায়িত্বহীনতার আরও একটি অভিযোগ সামনে এসেছে গাজীপুরের কাশিমপুর থানাধীন মাধবপুর বরিশাল টেক এলাকায়। অভিযোগ রয়েছে, হেলাল নামে এক ব্যক্তি প্রকাশ্যে সরকারি খাস জমি দখল করে সেখানে আধাপাকা বাড়ি নির্মাণ করলেও এ বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি কাশিমপুর ভূমি অফিস।
স্থানীয় বাসিন্দারা জানান, মাধবপুর এলাকায় সরকারি খাস জমি (বরিশাল টেক) দখল করে ইট, বালু ও সিমেন্ট ব্যবহার করে নিয়মবহির্ভূতভাবে নির্মাণকাজ শুরু করেন হেলাল। নির্মাণ কার্যক্রমটি দিনের আলোতেই চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হয়নি।
এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, কাশিমপুর ভূমি অফিসের নায়েব (ভূমি কর্মকর্তা) মো. ওয়াজেদ আলী বিষয়টি জেনেও উদাসীন ভূমিকা পালন করছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নির্মাণকাজটি সম্পূর্ণ প্রকাশ্য ও বেআইনি হলেও তা বন্ধে ভূমি অফিসের কোনো দৃশ্যমান তৎপরতা দেখা যায়নি।
গণমাধ্যমকর্মীরা এ বিষয়ে কাশিমপুর ভূমি অফিসে একাধিকবার যোগাযোগ করলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, এ ঘটনায় কাশিমপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অনুসন্ধানে কাশিমপুর থানায় হেলালের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) পাওয়া যায়নি বলে জানা গেছে।
একাধিক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন,
“হেলাল দিনেদুপুরে শ্রমিক এনে বাড়ি তুলছে। ভূমি অফিসের কেউ বিষয়টি জানেন না—এটা বিশ্বাসযোগ্য নয়। মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবেই বিষয়টি উপেক্ষা করা হচ্ছে।”
ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় স্পষ্টভাবে বলা আছে, সরকারি জমিতে বেআইনি দখল ও নির্মাণ রোধে ভূমি অফিসকে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে ভূমি সহকারী কমিশনারের মাধ্যমে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে দ্রুত পদক্ষেপ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। অথচ কাশিমপুর ভূমি অফিস সে দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর দাবি, ভূমি অফিস যদি যথাসময়ে দায়িত্বশীল ভূমিকা পালন করত, তাহলে এ ধরনের বেআইনি নির্মাণ সম্ভব হতো না। তারা প্রশাসনের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে, সরকারি জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ সম্পর্কে অভিযুক্ত হেলালের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের প্রশ্ন, ভূমি অফিস যদি বেআইনি দখল ও নির্মাণ রোধে কার্যকর ভূমিকা না রাখে, তবে এমন অফিসের প্রয়োজনীয়তা নিয়েই সংশয় দেখা দেয়।
মাধবপুর এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা—জেলা প্রশাসন ও ভূমি মন্ত্রণালয় দ্রুত কাশিমপুর ভূমি অফিসের ভূমিকা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা