শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন।

নাফ নদী সীমান্তে ৪০ হাজার ইয়াবা ও ১৪৭ রাউন্ড গুলিসহ আটক ১

ফরহাদ রহমান

স্টাফ রিপোর্টার কক্সবাজার

কক্সবাজার টেকনাফের নাফ নদী সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্র পাচারের একটি বড় চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর বিশেষ অভিযানে একজন পাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ১৪৭ রাউন্ড গুলি ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, দেশের সীমান্ত সুরক্ষা ও মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) দিবাগত রাতে টেকনাফ উপজেলার দমদমিয়া বিওপি সংলগ্ন নাফ নদীর অভ্যন্তরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৯ পয়েন্ট থেকে প্রায় ৪০০ মিটার দক্ষিণ-পূর্বে জাদিমুরা নেচার পার্ক সংলগ্ন এলাকায় বাংলাদেশের জলসীমায় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে সাঁতরে প্রবেশ করতে দেখা যায়।

গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগে থেকেই সতর্ক অবস্থানে থাকা বিজিবির নৌ-টহল দল রাত আনুমানিক ২টা ১০ মিনিটে ওই ব্যক্তিকে শনাক্ত করে। পরে আধা ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে রাত ২টা ৪০ মিনিটে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা দুটি প্যাকেট তল্লাশি করে একটিতে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং অপর প্যাকেট থেকে ১৪৪ রাউন্ড ভারী অস্ত্রের গুলি, ৩ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের গুলি ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদক ও গোলাবারুদ সীমান্ত দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা ছিল। সময়মতো অভিযান পরিচালনার মাধ্যমে একটি বড় ধরনের ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র, গোলাবারুদ, মাদক ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও গোলাবারুদ আইনানুগ প্রক্রিয়ায় হস্তান্তরসহ পরবর্তী তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা