শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন।

রামুতে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র ম্যাগাজিনের ১,৬০০ প্রসেস উদ্ধার, গ্রেফতার ৩

ফরহাদ রহমান

স্টাফ রিপোর্টার কক্সবাজার

কক্সবাজারের রামুতে পুলিশের বিশেষ অভিযানে ভারী আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন রাখার ১,৬০০টি প্রসেস (বাউন্ডলি) উদ্ধার করা হয়েছে। এ সময় একটি মিনি পিকআপসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়—মায়ানমার সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর কাছে আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম সরবরাহের উদ্দেশ্যে একটি চক্র রামু হয়ে নাইক্ষংছড়ির দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ১৮ ডিসেম্বর রাত পৌনে ২টার দিকে রামু থানাধীন জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান–নাইক্ষংছড়ি সড়কের মাথায় হোটেল আল-মদিনার সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

এ সময় একটি মিনি পিকআপ চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করলে পুলিশ থামানোর সংকেত দেয়। সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে গাড়িটি আটক করে। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ৩২টি প্লাস্টিকের বস্তায় রাখা মোট ১,৬০০টি বাউন্ডলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, উদ্ধারকৃত এসব সামগ্রী মায়ানমার সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।

গ্রেফতারকৃতরা হলেন—মো. শাহজাহান (২৫), মো. ইলিয়াছ (১৯) ও আতিকুর রহমান (২৫)। তাদের বাড়ি বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলায়।

এ ঘটনায় রামু থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, দেশের জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করা, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং সন্ত্রাসী কার্যক্রমে সহায়তার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা