শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন।

মহান বিজয় দিবসে রাজশাহী প্রেসক্লাবের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদক:- মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ নগরীর রাজশাহী কলেজ এর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইদুর রহমান-এর নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা মামুন, সহ-সভাপতি সরকার শরিফুল ইসলাম ও শাহরিয়ার অন্তু।

 

এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আবু কাউসার মাখন ও মোঃ নুরে ইসলাম মিলন, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, অর্থ সম্পাদক আল আমিন, ক্রীড়া সম্পাদক জিয়াউর হাসান ই সালাম বাবুল এবং পাঠাগার সম্পাদক মোঃ সুরুজ আলী।

 

কার্যনির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুশফিকুর রাহুল, মোঃ শামসুল ইসলাম, রেজাউল করিম, মোঃ রাজিব আলী রাতুল এবং রাফিউদ্দিন রাফিসহ অর্ধশতাধিক সাংবাদিক।

 

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় গৌরবের দিন। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষা করা এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা আমাদের নৈতিক দায়িত্ব। তারা আরও বলেন, রাজশাহী প্রেসক্লাব বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ সাংবাদিকতা চর্চার মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা