মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
মাত্র ৮ মাসে ৩০ পারা কুরআনের হাফেজ মুয়াজ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ধলীগৌরনগরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান মাকসুদুর রহমান হাং পদুয়া গরু বাজারে ‘খুঁটি বাণিজ্য’। মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে মানবিক সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ডা. সোহেল কবির বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির পথচলা শুরু ঝিনাইদহে হ.ত্যা মা.ম.লার আ.সা.মি জামায়াত নেতা ড. মনোয়ার হোসেনসহ ৫ জনকে কা.রা.মু.ক্ত দেওয়া হয়েছে, দীর্ঘদিনের জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি চায় পৌর শহরের ৫টি এলাকার পানিবন্দী হাজার হাজার মানুষ৷ এনসিপি নেতা তারেখ রেজা সংবাদ সম্মেলনের আগেই গ্রেফতার হলেন ঝিনাইদহ থেকে। সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

জলঢাকায় ‘আটাশ অক্টোবর’ স্মরণে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আশীষ বিশ্বাস

সিনিয়র স্টাফ রিপোর্টার

ভয়াবহ “আটাশ অক্টোবর” স্মরণে জলঢাকা উপজেলা জামায়াত–শিবির বৃহৎ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে অনুষ্ঠিত ঘটনার স্মরণে এবং সেই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও অপরাধীদের উপযুক্ত বিচার দাবি করে বিকাল ৪:১৫ মিনিটে আল-ফালাহ কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়। মিছিলে কয়েক হাজার নেতা–কর্মী অংশ নেন।

জমায়াতের উপজেলার নেতৃবৃন্দ—উপজেলা আমীর জনাব মোখলেছুর রহমান মাস্টার, উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল-হাছান, উপজেলা নায়েবে আমীর আলহাজ্ব কামরুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী ও জনাব সাদের হেসেন এবং উপজেলা সহ-সেক্রেটারি জনাব মুজাহিদ মাসুম সহ অনেকে নেতৃত্ব দেন।

জিরো পয়েন্টের সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল-হাছান। তিনি বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবরের বর্বরতা সারা বিশ্বের বিবেককে স্তম্ভিত করেছিল। ঐ দিনের নির্মমতার স্থিরচিত্র ও ভিডিও দেখে হত্যাকারীদের প্রকাশ্যে ফাঁসি নিশ্চিত করতে হবে।”

উপজেলা আমীর মোখলেছুর রহমান মাস্টার বলেন, “যদি এই হত্যার সঠিক ও কঠোর বিচার না করা হয়, তাহলে মানবতার ইতিহাস কলঙ্কিত হয়ে থাকবে।”

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। তিনি বলেন, “আগামী জাতীয় নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে আটাশ অক্টোবরসহ সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত ও প্রতিশোধ নেবে।”

সমাবেশ শেষে উপস্থিতরা বিচার ও সুষ্ঠু তদন্তের দাবি পুনরাবৃত্তি করে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সমাপ্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা