শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন।

ঝিনাইদহে ধানের আইলে কৃষকের নিথর দেহ, রহস্যজনক হত্যা।

মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ

ভোরের আলো ফোটেনি তখন। ধানক্ষেতে কাজের প্রস্তুতি নিতে বাড়ি থেকে বের হয়েছিলেন অনেকে। হঠাৎই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাঙ্গিয়ার পোতা গ্রামে—ধানের আইলে পড়ে আছে এক মানুষের নিথর দেহ। কাছে গিয়ে দেখা যায়, তার হাত-পা বাঁধা, গলায় দড়ি পেঁচানো। পরে জানা যায়, তিনি স্থানীয় কৃষক ইসাহাক আলী (৬৫)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বংকিরা–রাঙ্গিয়ার পোতা সড়কের বচদাড়ির মাঠ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত ইসাহাক আলী ওই গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে ধানক্ষেতে যাওয়ার পথে তারা মরদেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামের মানুষ বলছেন, ইসাহাক আলী ছিলেন পরিশ্রমী কৃষক। কারও সঙ্গে তার শত্রুতা ছিল না। তাই কেন, কে বা কারা তাকে হত্যা করল—তা নিয়ে দেখা দিয়েছে নানা জল্পনা।

ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিছুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাত-পা বেঁধে গলায় ফাঁস দিয়ে হত্যা করে মাঠে ফেলে গেছে দুর্বৃত্তরা। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।”

পুলিশ বলছে, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তদন্তে হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা