শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন নিরাপদ ও নির্বিঘ্ন ঈদ উদযাপনে পাশে আছে আরএমপি: পুলিশ কমিশনার আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উত্তর হালিশহর গলিচিপা পাড়ায় জোরজবদস্তি, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ। নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছিল জামায়াত-শিবিরের ক্যাডাররা: রাশেদ খাঁন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির সদস্য হলেন সাংবাদিক এম. সফিউল আজম চৌধুরী আটঘরিয়ায় পলিথিনে মোড়ানো বটগাছের শিকড়ের মাঝখান থেকে আধা কেজি ওজনের একটি মূর্তি উদ্ধার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঈদুল আযহার শুভেচ্ছাসহ ধলীগৌরনগরের গণমানুষের নেতা মাসুদ করিম নিরব আবারও আলোচনায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক। গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

মনপুরা রামনেওয়াজ লঞ্চ ঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় নৌ বাহিনীর বিশেষ অভিযান

সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু।।

ভোলার মনপুরা উপজেলার রামনেওয়াজ লঞ্চ ঘাট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করেছে।

সোমবার (২৭/১০/২০২৫ ইং) দুপুর ১ থেকে দুপুর ২:৩০ পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘাট এলাকা ও আশপাশে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয় এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারি চালানো হয়।

নৌ বাহিনীর সদস্যরা জানান, ঘাট এলাকায় অবৈধ কার্যক্রম রোধ ও যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

এদিকে স্থানীয় যাত্রী ও ব্যবসায়ীরা নৌ বাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, এ ধরনের অভিযান ঘন ঘন হলে চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমে যাবে।

উল্লেখ্য, রামনেওয়াজ লঞ্চ ঘাট হচ্ছে মনপুরা উপজেলার মূল নৌপথের প্রবেশদ্বার, যেখানে প্রতিদিন শত শত যাত্রী চলাচল করে। নিরাপত্তা জোরদারে প্রশাসনের পাশাপাশি নৌ বাহিনীর উপস্থিতি এলাকাবাসীর মনে স্বস্তি এনে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা