সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন

নওগাঁর ধামইরহাটে তথ্য গোপন করে একই শিক্ষার্থী দুই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি

মোঃ সহিদুল ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ

নওগাঁর ধামইরহাটে তথ্য গোপন করে একই শিক্ষার্থী দুইটি ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ পেয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মালাহার এলাকার মোঃ শামীম রেজার ছেলে মোঃ সাবিদ নামে এক শিক্ষার্থী চলতি শিক্ষাবর্ষে ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ও পাশের একটি শিক্ষা প্রতিষ্ঠান মালাহা জামেয়া দ্বি-মূখী দাখিল মাদ্রাসায়—দুই জায়গাতেই ভর্তি হয়েছে। এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে পিতা শামীম রেজা মালাহার দ্বিমুখী দাখিল মাদ্রাসায় অভিভাবক সদস্য পদে মনোনয়ন ফরম তুলেছেন। অন্য দিকে সাবিদ সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের নিয়মিত ছাত্র। এদিকে তথ্য যাচাই-বাছাই না করেই একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার বৈধতা দেন,মালাহার দ্বিমুখী দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ আমিনুর রহমান বলেন, “প্রাথমিকভাবে আমাদের এখানে ভর্তি হয় কিন্তু মাদ্রাসায় ক্লাস করে না।”সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান বলেন, “সাবিদ ষষ্ঠ শ্রেণির B শাখার ছাত্র। সে আমার বিদ্যালয় নিয়মিত ছাত্র। বিদ্যালয় ভর্তি রয়েছে এবং প্রতিদিন ক্লাস করছেন।”
এবিষয়ে ধামইরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন তিনি বলেন, “ অনলাইন রেজিস্ট্রেশন সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের করা রয়েছে, সুতরাং মাদ্রাসার ওই টা ভুয়া বলে জানিয়েছেন।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা