রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন

রাজশাহী মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ সভাপতি রকি ও সম্পাদক শান্ত:-

মোঃ ইসমাইল হোসেন নবী

সিনিয়র রিপোর্টার,রাজশাহী

সংবাদ বিজ্ঞপ্তি
রাজশাহী মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আত্মপ্রকাশ করেছে। দেশের বিভিন্ন ইলেকট্রনিক্স ও নিবন্ধিত জাতীয় পত্রিকার মাল্টিমিডিয়ায় কর্মরতদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং অধিকার রক্ষার লক্ষ্যে আত্মপ্রকাশ করা হয়েছে।

সংগঠনটির কার্যক্রম পরিচালনার জন্য কমিটি গঠন করা হয়েছে। এতে মাল্টিমিডিয়া সাংবাদিকতায় অভিজ্ঞ ও প্রতিশ্রুতিশীল একঝাঁক সাংবাদিককে অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) নগরীর একটি রেস্তোরাঁর হলরুমে কর্মরত জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের মাল্টিমিডিয়া সাংবাদিকরা মিলে এই সংগঠনের আত্মপ্রকাশ করে। সভায় সভাপতিত্ব করেন আনন্দ টিভির প্রতিনিধি মোমিন ওয়াহিদ হিরো।

মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত করা হয়েছে আরটিভির প্রতিনিধি মুস্তাফিজ রকি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে এশিয়ান টিভির প্রতিনিধি বারিউল ইসলাম শান্ত। সহসভাপতি নির্বাচিত করা হয়েছে বাংলানিউজের প্রতিবেদক তোফায়েল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএনের রায়হান ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক সময়ের আলোর মাহী ইলাহি, দপ্তর সম্পাদক দৈনিক ইত্তেফাকের তানভীরুল আলম তোহা। এছাড়াও নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, দৈনিক কালবেলার মোহাম্মদ শামীম, দৈনিক জনকণ্ঠের মো. আল আমিন ও বাংলাদেশ টাইমসের তুহিন আলী। এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

কমিটি গঠনের আগে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, আধুনিক সাংবাদিকতায় যুক্ত হয়েছে মাল্টিমিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্ম। প্রতিবেদকদের কনটেন্ট প্রোডাকশন কাজ করা বাধ্যতামূলক হয়ে গেছে। এই সংগঠনের আত্মপ্রকাশ একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে বিবেচিত হবে। আগামী দিনগুলোতে নিয়মিত সভা, প্রশিক্ষণ কর্মশালা, নেটওয়ার্কিং সেশন এবং সাংবাদিকদের কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করা হবে।

বার্তা প্রেরক

মাহী ইলাহি
সাংগঠনিক সম্পাদক
রাজশাহী মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা