বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল টেকনাফের হোয়াইক্যং লম্বাবিলে পায়রা সার্ভিস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ সিলেট জেলা প্রশাসক মো: সারওয়ার আলম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে ইলিয়াস কোবরা জাতীয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবলে কৃতিত্ব, প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেল মঙ্গলসিকদার খেলাঘরের মাসুম চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সদস্য নির্বাচিত হলেন হারুয়ালছড়ির আকিব আসামী আবু তাহেরের ফাঁ,সির আ,দেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা, গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কেন্দ্রীয় শহীদ মিনার ঝিনাইদহ, নলডাঙ্গায় বৃক্ষরোপণ, কৃষি উপকরণ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়ক সামগ্রী বিতরন

ঝিনাইদহের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খোঁজখবর নিলেন মাওলানা আবু তালিব

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার বিকালে রোগীদের খোঁজখবর নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব।

এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের চিকিৎসাসেবার মান, ওষুধের প্রাপ্যতা ও চিকিৎসকদের তত্ত্বাবধান সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন।

মাওলানা আবু তালিব বলেন, “মানবসেবা ইসলামের অন্যতম দিক। অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো ইমানের দাবি। চিকিৎসা সেবার মানোন্নয়নে আমি সর্বদা জনগণের পাশে থাকতে চাই।”

তিনি আরও বলেন, “জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হলে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে আরও শক্তিশালী করতে হবে। নির্বাচিত হলে আমি এ বিষয়টিকে অগ্রাধিকার দেব।”

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামী’র প্রশিক্ষণ সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ওলিউর রহমান, স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা