বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নে উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদিঘির পাড় এলাকায় আর্জেন্টিনার পতাকা গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত 🇧🇩 🇦🇷 ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল, উল্লাসে কাপছে ঝিনাইদহ শহর, ঝিনাইদহে স্কুলছাত্রী লামিয়ার রহস্যজনক মৃ,ত্যু, পরিবারের আ,হাজারি, কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন, জনদুর্ভোগ চরমে ঘাটাইলে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

শ্রীপুরে, প্রজেক্ট হেলথ এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা মানবতার ছোঁয়া ছড়িয়ে দিচ্ছেন ডাঃ মোতাছিম বিল্লাহ আলম

শেখ মোঃ হুমায়ুন কবির, চিফ রিপোর্টার।

গাজীপুরের শ্রীপুর উপজেলার, গাজীপুর ইউনিয়নে ৭নং ওয়ার্ডের গুচ্ছ গ্রাম, শ্রীমঙ্গল পুকুরপাড়ে “প্রজেক্ট হেলথ” এর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প।

(২০’শে অক্টোবর ২০২৫) সোমবার, “মানুষ মানুষের জন্য” এই মহান ব্রত নিয়ে কাজ করে চলেছেন মানবসেবায় নিবেদিতপ্রাণ ডাঃ মোতাছিম বিল্লাহ আলম। তার নেতৃত্বে পরিচালিত “প্রজেক্ট হেলথ” এর অধীনে ব্যতিক্রমধর্মী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প।

এ কর্মসূচিতে দুই শতাধিক নারী, পুরুষ ও শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। সাধারণ রোগের প্রাথমিক চিকিৎসা, শিশুদের স্বাস্থ্য পরামর্শ, ব্লাড প্রেসার ও ডায়াবেটিস পরীক্ষা, ঔষধ বিতরণ সহ নানা সেবা প্রদান করা হয় এ কর্মসূচির মাধ্যমে।

এই মহৎ উদ্যোগের পেছনে অন্যতম সংগঠক হিসেবে কাজ করছেন “পেসমেকার সোসাইটি” যারা এই মানবিক প্রচেষ্টার সাথে নিরলসভাবে যুক্ত রয়েছেন। স্থানীয় বাসিন্দারা এ আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, “এ ধরনের ক্যাম্প আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। আমাদের এলাকার অনেক মানুষ চিকিৎসা ব্যয় বহন করতে পারেন না।”

ডাঃ মোতাছিম বিল্লাহ আলম বলেন,
আমার একটাই লক্ষ্য মানবতার স্পর্শ ছড়িয়ে দিতে চাই প্রতিটি ওয়ার্ডে। গাজীপুর নয়, একদিন এই উদ্যোগ ছড়িয়ে যাবে দেশের প্রতিটি প্রান্তে।

এই মহৎ কার্যক্রমে সমাজের সচেতন ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সহযোগিতার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।