শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
‎মিফতাহুল কোরআন মডেল মাদ্রাসায় ফল প্রকাশ, মেধাবীদের সম্মাননা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মহেশপুরে এডিপির অর্থায়নে অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও বিভিন্ন উপকরণ বিতরণ চেয়ারম্যান পদপ্রার্থীর গণসংযোগ চালিয়ে যাচ্ছে। পাবনার আতাউল্লাপুরে নদীর খননকৃত মাটি কাটার দায়ে ভেকু মালিককে ১ লাখ টাকা জরিমানা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান নিউ ফিউচার লাইফের মতবিনিময় সভায় চুয়াডাঙ্গায় ভুয়া কাবিননামা ফেসবুকে পর্নোগ্রাফি ছড়ানো অভিযোগে যুবক গ্রেপ্তার শৈলকুপায় মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: ৫ মাসে গ্রেফতার ৩৫০ মাদকমুক্ত সমাজ গড়তে মহেশপুরে জামায়াত এর যুব বিভাগের মানববন্ধন। গোমস্তাপুরে রোকনপুর পূর্ণভবা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিশকাত।

বিশেষ প্রতিনিধ এস এম জসিম
গত সোমবার (১৩ অক্টোবর) সকালে হাসপাতালের ৭ম তলায় গাইনি ওয়ার্ডের এসি মেরামতের সময় ভয়াবহ বিস্ফোরণে পিডিবির তিন আউটসোর্সিং টেকনিশিয়ান গুরুতর দগ্ধ হন। তারা হলেন শওকত, মিশকাত ও শাখাওয়াত।

দগ্ধ অবস্থায় তিনজনকেই চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ঘটনার দিনই গুরুতর দগ্ধ শওকত মারা যান। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিশকাত।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে বলেন, এসি মেরামতের সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিস্ফোরণ ঘটে। এতে তিনজন দগ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে, অপরজনের অবস্থা এখনও সংকটাপন্ন।

হাসপাতাল সূত্র জানায়, বিস্ফোরণের সময় এসির বক্সে হঠাৎ স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই আগুন ধরে যায়। এতে কর্মরত তিনজন টেকনিশিয়ান দগ্ধ হন।

চমেক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দেবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা