সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি

ঝিনাইদহের মহেশপুরে বিজিবির তিনটি পৃথক অভিযানে ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবা উদ্ধার

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

 

ঝিনাইদহের মহেশপুরে মাদক বিরোধী পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। ১৪ ও ১৫ অক্টোবর পরিচালিত এসব অভিযানে কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি।বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ অক্টোবর সন্ধ্যা ৭টা ২০ মিনিটে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬৫/এমপি হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাহার আলীর আমবাগানে হাবিলদার মোঃ নাছিরউদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই দিন রাত ৮টা ১০ মিনিটে উথুলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৩/১-এস হতে ৩.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মনোহরপুর তেতুলতলায় নায়েক মোঃ লোকমান হোসেনের নেতৃত্বে আরেকটি অভিযানে উদ্ধার করা হয় ২৬ বোতল ভারতীয় ফেন্সিডিল।
এছাড়া ১৫ অক্টোবর বিকেল ২টা ২০ মিনিটে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭১/এমপি হতে ১ কিলোমিটার অভ্যন্তরে ছটাংগাপাড়া গ্রামের হেয়ারিং রাস্তার উত্তর পাশে মোঃ মহিউদ্দিনের আমবাগান থেকে হাবিলদার মোঃ কামরুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ১ কেজি ভারতীয় গাঁজা ও ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট।মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা