মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুর-৩ আসনের এমপি ড. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর হস্তক্ষেপ কামনা শ্রীপুরে মাদকের বিস্তার রোধে জোরালো পদক্ষেপের দাবি সচেতন মহলের রাজনগরে উঠানের ৮ ফুট নিচে গৃহবধূর মরদেহ উদ্ধার মহেশপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন। পাংশা উপজেলা প্রেসক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক টুরিস্ট পুলিশ রাঙ্গামাটি ও বান্দরবান রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলমকে জন্মদিনের শুভেচ্ছা কার্পাসডাঙ্গা নিউ এ্যাপোলো ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার মোবাইল কোর্টে বন্ধের নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে কার্যক্রম চলছে:সনোলজিষ্ট না হয়েও আল্ট্রাসনো করার অভিযোগ ক্লিনিক মালিক আক্তারুজামানের বিরুদ্ধে জলঢাকায় তথ্য সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মীর ওপর মব সৃষ্টি করে অতর্কিত হামলা  ঠাকুরগাঁওয়ে ক্যান্সার-কিডনিসহ ৬ রোগের চিকিৎসার চেক বিতরণ করলেন এমপি সালাম বগুড়ার রানার সিটি এলাকার সুইপার পট্টিতে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিককে হুমকি, চাঁদা দাবির অভিযোগ

জলঢাকায় এমপিও ভুক্ত বেসরকারী শিক্ষকদের দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

কামরুজ্জামান (কামরুল) নীলফামারী জেলা প্রতিনিধি :

১৩ অক্টোবর, সোমবার ২০২৫ ইং গতকাল ১২ অক্টোবর ঢাকায় আন্দোলনরত বেসরকারী এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনে ন্যাক্কারজনক পুলিশী হামলার প্রতিবাদে নীলফামারী জলঢাকা উপজেলা বেসরকারী শিক্ষক কর্মচারীগন লাগাতার কর্মবিরতির ঘোষনা দিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে। জলঢাকা আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ উচ্চ বিদ্যালয় চত্বর থেকে শিক্ষক কর্মচারীদের একটি বিশাল বিক্ষোভ মিছিল জলঢাকা উপজেলা পরিষদ প্রদক্ষিন করে এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব জায়িদ ইমরুল মোজাক্কিনের সাথে সাক্ষাত করে। উপজেলা নির্বাহী অফিসার শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং জনগনের দুর্ভোগ সৃষ্টি না করে শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপরে বিক্ষোভ মিছিলটি জলঢাকা জিরো পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে শিক্ষক নেতৃবৃন্দ গতকাল ঢাকায় আন্দোলন রত শিক্ষকদের উপর পুলিশের ন্যাক্কারজনক ও বর্ররোচিত হামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ অবিলম্বে আটক শিক্ষকদের নিশর্ত মুক্তি ও দায়ি পুলিশদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন। আন্দোলন রত শিক্ষকগন তাদের ন্যায্য পাওনা ২০% বাড়ী ভাড়া ও চিকিৎসা ভাতা, কর্মচারিদের ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষনা প্রদান করেন। সমাবেশে উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি বালাগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সাইদার রহমান, সাধারন সম্পাদক অনিবার্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রোকনুজ্জামান চৌধুরী উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ। বক্তব্য প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা