বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও অপর আরেকটি ধর্ষণ মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত৷ উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি ঝিনাইদহের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশের এ্যাকশান শুরু মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: বিচারের পাশাপাশি দরকার প্রাতিষ্ঠানিক সংস্কা জেলেদের প্রাপ্য চাল না দিয়ে হুমকি,,ডাবলুগঞ্জের ইউপি সদস্য বাবুল গাজীর বিরুদ্ধে অভিযোগ দূর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটঘরিয়ায় জাল দলিলের মাধ্যমে নামজারি করে জমি আত্মসাতের চেষ্টা বইস্যার চর থেকে ১৫টি মহিষ ডাকাতির অভিযোগ, মামলা আদালতে প্রেরণ চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা

ঢাকা-১৪ আসনে ধানের শীষে ভোট চেয়ে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বিশাল মিছিল

মোঃ শফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে রাজধানীর ঢাকা-১৪ আসনে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে মিরপুরের গাবতলী থেকে শুরু হয়ে মিছিলটি মিরপুর মাজার রোড, মিরপুর ১ নাম্বার ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাহ আলী থানার ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।

ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের নেতৃত্বে আয়োজিত এই মিছিলে অংশ নেন মহানগর উত্তর বিএনপি’র বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। শহরের বিভিন্ন পয়েন্টে নেতা-কর্মীরা ফেস্টুন, ব্যানার ও ধানের শীষের প্রতীক সংবলিত পোস্টার নিয়ে স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন এলাকা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সাজ্জাদুল মিরাজ বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা ইতোমধ্যেই নির্বাচনী মাঠে নেমেছি। প্রতিটি নেতাকর্মীকে এখন ঐক্যবদ্ধ হয়ে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে- তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার এই সংগ্রামে অংশ নিতে হবে।

তিনি আরও বলেন, দেশের মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আমরা গত ষোলো বছর ধরে রাজপথে আছি। এই রাজপথেই আমাদের যুবদল, ছাত্রদল ও বিএনপি’র অসংখ্য নেতাকর্মী গুম, খুন ও হত্যার শিকার হয়েছেন। কিন্তু আমরা দমে যাইনি- দেশের মানুষের অধিকার আদায়ের এই লড়াইয়ে আমরা শেষ পর্যন্ত থাকব।

মিছিলে উপস্থিত নেতারা জানান, বিএনপি’র তৃণমূল এখন সম্পূর্ণভাবে নির্বাচনের জন্য প্রস্তুত। ধানের শীষে ভোট চেয়ে তারা রাজধানীর প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি চালিয়ে যাবেন।

###


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।