মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ধলীগৌরনগর দাখিল মাদ্রাসায় সরকারি পাঠ্যবই সরিয়ে বিক্রির অভিযোগ, এলাকাজুড়ে তোলপাড় আকবরশাহ থানার বিশেষ অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার। জাহিদ ইকবাল জাহাঙ্গীরের কলমে ‘মতলবী’—সমাজবাস্তবতার অনন্য কাব্যচিত্র আলোচনা সমালোচনা, নিন্দা আর অসুস্থতাকে জয় করে মানুষের অধিকারের লড়াইয়ে অদম্য শারমিন আরা দূর্গাপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে, আলোচনা সভা মনপুরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মসজিদের ৪-৫ লাখ টাকার ক্ষতি, সহায়তার আবেদন আটঘরিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত  গোমস্তাপুরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন নেত্রকোনায় প্রবাসীর সম্পত্তি দখলের পাঁয়তারা! জাল দলিলের অভিযোগ মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।

ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশীদের কেন্দ্রে ডাক

মোঃ পারভেজ ঝিনাইদহ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদরের ও সদরের আংশিক) আসনের বিএনপির ধানের শীষ প্রতিকের মনোনয়ন প্রত্যাশী তিন জনকে ডাকা হয়েছিল দলটির গুলশান কার্যালয়ে।

বুধবার সন্ধ্যা ৬ টার দিকে গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে তিন মনোনয়ন প্রত্যাশীর সাথে কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বৈঠকে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু উপস্থিত ছিলেন। বৈঠকটি ১৫ মিনিটের মধ্যে শেষ হয়।

বৈঠক সুত্র জানায়, ঝিনাইদহ-৪ আসনে বিএনপির তিনজন মনোনয়ন প্রত্যাশী উপস্থিত ছিলেন। এরমধ্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, জেলা বিএনপির উপদেষ্টা সদস্য মুর্শিদা জামান বেল্টু ছিলেন। এ সময় তিন মনোনয়ন প্রত্যাশীকে একসাথে কাজ করার জন্য নির্দেশ দেন দলটির মহাসচিব।

সুত্র আরো জানায়, আগামী নির্বাচনে যাকে মনোনয়ন দেওয়া হবে সবাই সেই প্রার্থীর পক্ষ ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয় এবং পরবর্তীতে দলীয় যেকোন কার্যক্রমে এক মঞ্চে সবাইকে উপস্থিত থাকতে হবে। বৈঠক থেকে কালীগঞ্জের এক সিনিয়র নেতাকে সবাইকে নিয়ে একমঞ্চে প্রোগ্রাম করার দায়িত্ব দেওয়া হয়েছে বলেও সুত্রটি নিশ্চিত করেছে।

ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশীদের একজন নাম প্রকাশ না করার শর্তে সবুজদেশ নিউজকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকটি ১৫ মিনিটের মতো স্থায়ী হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।