মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাত্র ৮ মাসে ৩০ পারা কুরআনের হাফেজ মুয়াজ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ধলীগৌরনগরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান মাকসুদুর রহমান হাং পদুয়া গরু বাজারে ‘খুঁটি বাণিজ্য’। মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে মানবিক সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ডা. সোহেল কবির বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির পথচলা শুরু ঝিনাইদহে হ.ত্যা মা.ম.লার আ.সা.মি জামায়াত নেতা ড. মনোয়ার হোসেনসহ ৫ জনকে কা.রা.মু.ক্ত দেওয়া হয়েছে, দীর্ঘদিনের জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি চায় পৌর শহরের ৫টি এলাকার পানিবন্দী হাজার হাজার মানুষ৷ এনসিপি নেতা তারেখ রেজা সংবাদ সম্মেলনের আগেই গ্রেফতার হলেন ঝিনাইদহ থেকে। সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেফতার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের সাহাব্দীপুর গ্রামের নুরী ব্রিকস ফিল্ডের সামনে থেকে ৩০০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, গোদাগাড়ী পৌর এলাকার বারুইপাড়া গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ একরামুল (৪৩)।ঘটনাসূত্রে জানা যায়, গোদাগাড়ী মডেল থানার এসআই(নিরস্ত্র)মোঃ আমানউল্লাহ সঙ্গীয় ফোর্স-সহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী মাটিকাটা ইউপির সাহাব্দীপুর হাইওয়ে রাস্তার দক্ষিণ পাশে নুরী ব্রিকস্ ফিল্ডের সামনে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এক ব্যক্তি এরই ধারাবাহিকতায় সে এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ,এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে একটি খাকি রঙের শপিং ব্যাগ থেকে তিনটি প্যাকেটে মোড়ানো ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।

গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে তাকে আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা