বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নে উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদিঘির পাড় এলাকায় আর্জেন্টিনার পতাকা গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত 🇧🇩 🇦🇷 ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল, উল্লাসে কাপছে ঝিনাইদহ শহর, ঝিনাইদহে স্কুলছাত্রী লামিয়ার রহস্যজনক মৃ,ত্যু, পরিবারের আ,হাজারি, কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন, জনদুর্ভোগ চরমে ঘাটাইলে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

যশোর শহরের বেজপাড়ায় কালীপূজায় ব্যাঙ্গালোরের আদলে ৪০ ফুট উচ্চতার মনমুগ্ধকর শিবমন্দির

মো:রফিকুল ইসলাম (সবুজ) বিশেষ প্রতিনিধি

যশোরের বেজপাড়া শ্রীধর পুকুরপাড় এলাকায় এবার কালীপূজা ঘিরে সাজানো হয়েছে এক অনন্য আয়োজন।

পুরো পুকুরপাড়জুড়ে রঙিন আলোকসজ্জার ঝলকানি, চারপাশে লাইটের নাচন দেখতে যেন এক স্বপ্নলোক।

আলোকসজ্জা
শ্রীধর পুকুরপাড়ে এবারের পূজা মণ্ডপের মূল আকর্ষণ হলো একটি বিশাল শিবমন্দির, যার উচ্চতা ৪০ ফুট। ভারতের ব্যাঙ্গালোরের বিশ্ববিখ্যাত ১১২ মিটার উচ্চতার শিবমন্দিরের আদলে নির্মিত এই মন্দিরকে ‘আদিযুগীয় মন্দির’ থিমে তৈরি করা হয়েছে। শুধু একটি পূজামণ্ডপ নয়, এটি যেন এক শিল্পকর্মের দৃষ্টিনন্দন রূপ।

রোববার দুপুরে ছবিটি তোলা
প্রায় এক মাসের নিরলস পরিশ্রমে এই মন্দির নির্মাণ করছেন তিনজন দক্ষ কারুশিল্পী। তাদের মধ্যে রয়েছেন ভারতের চারুকলা থেকে আগত শিল্পী খৈয়ান মণ্ডল, ঢাকা চারুকলার চঞ্চল অধিকারী এবং খুলনা চারুকলার গোপি সাহা।

শিল্পী খৈয়ান মণ্ডল বলেন, শিবমূর্তির চুল, চোখ, নাক ও মুখ নির্মাণই ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ। মাপ ও পরিমাপে নির্ভুলতা বজায় রাখতে আমরা আন্তর্জাতিক মান অনুসরণ করেছি। এক যুগেরও বেশি সময় ধরে এই ধরনের ধর্মীয় ও শিল্পকর্মের সঙ্গে যুক্ত আছি, আর এবার চেয়েছি শিবের অর্ধচন্দ্র অবস্থার সৌন্দর্য ফুটিয়ে তুলতে।

শ্রীধর পুকুরপাড় পূজা কমিটির সাধারণ সম্পাদক অপু সাহা জানান, “ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে এই শিবমন্দির দেখতে ভিড় করছেন। প্রতি বছরই আমরা কিছু ব্যতিক্রমী আয়োজন করার চেষ্টা করি, তবে এবারের থিমটি যশোরবাসীসহ দেশজুড়ে সাড়া ফেলবে বলে আশা করছি। তিনি আরও বলেন, রঙিন আলো।

ভারতের ব্যাঙ্গালোরের বিশ্ববিখ্যাত ১১২ মিটার উচ্চতার শিবমন্দির
শঙ্খধ্বনি আর ধূপের সুবাসে মুখরিত বেজপাড়া শ্রীধর পুকুরপাড় আজ এক শিল্পময় আধ্যাত্মিক আবেশে মোড়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।