বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর শুভ উদ্বোধন যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ নূরুল ইসলাম মনি প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ঘোড়শাল ইউনিয়নে বিএনপি প্রার্থী ইসহাক আলী মোল্লার সমর্থনে উঠান বৈঠক ও জনসভা, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ # চুয়াডাঙ্গার বাজদিয়া গ্রামে শারদীয় দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ উখিয়ার হুমায়ুন হত্যা মামলার ২ নম্বর আসামি মরিচ্যায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা শামসুল কবির খানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গুরুতর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি ঝিনাইদহে আসক-এর ৩১ সদস্যের নতুন কমিটি গঠন,

মিরপুরে নিহত যুবদল নেতা আসিফের জানাজায় মামুন হাসানসহ বিএনপি নেতৃবৃন্দের অংশগ্রহণ

ফয়জুল্লাহ স্বাধীন,স্টাফ রিপোর্টার:

রাজধানীর মিরপুরে নির্মমভাবে নিহত যুবদল নেতা আসিফ শিকদারের জানাজা আজ (২২ জুলাই সন্ধ্যা সাড়ে ছয়টায়) মিরপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মামুন হাসান।

নিহত আসিফ শিকদার ছিলেন শাহআলী থানা আওতাধীন ৯৩নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য সচিব এবং থানা যুবদলের সক্রিয় কর্মী। তাঁর বয়স ছিল আনুমানিক ৩২ বছর।

জানাজায় বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিম্নলিখিত পোস্টগুলো দিচ্ছে নেতাকর্মীরা –

“প্রথমেই ধিক্কার জানাই মানুষ রূপী হায়নাদের, যারা রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থেকে একজন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অকুতোভয় যোদ্ধাকে তার বৃদ্ধা মা, স্ত্রী ও সন্তানের সামনে নির্মমভাবে পিটিয়ে ও ইলেকট্রিক শকের মাধ্যমে হত্যা করেছে। তার একটাই অপরাধ—সে যুবদলের রাজনীতি করত।”

“শত শত প্রাণের বিনিময়ে স্বৈরাচার বিদায় করার পরেও আজও আমাদের প্রাণ দিতে হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের হাতে। এর চেয়ে দুঃখজনক কিছু হতে পারে না।”

জানাজায় যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ঢাকা মহানগর উত্তর যুবদল ও বিএনপি’র বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

পরিবার ও স্থানীয় নেতাকর্মীদের পক্ষ থেকে অবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

নিহতের মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে এনে জানাজার পর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

এই হত্যাকাণ্ডে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা