শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি

ঢাকা, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ।

মিরপুর, দুয়ারিপাড়া, আণবিক শক্তি ৫ নম্বর রোডের একটি ফ্ল্যাট থেকে গত (১০ সেপ্টেম্বর) বুধবার এক তরুণের লাশ উদ্ধার হওয়ার ঘটনায় জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা ও মাতৃজগত টিভি–এর সিনিয়র রিপোর্টার এস. এম. রফিক দ্রুত রূপনগর থানাকে অবগত করেন। পুলিশ তার প্রেরিত খবরের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

কিন্তু অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়ভাবে, ঘটনাস্থলে উপস্থিত কিছু স্থানীয় ব্যক্তি সাংবাদিক এস. এম. রফিককে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি প্রদান করেছেন। আরও অমানবিকভাবে মোবাইল ফোনের মাধ্যমে তাঁকে হুমকি দেওয়া হয়েছে যে—যদি তিনি লাশের ময়নাতদন্ত করেন, তবে তার ও ময়নাতদন্তকারীর জন্য প্রাণহানি ঘটানো হতে পারে।

সাংবাদিকদের উপর এই ধরনের হুমকি ও মানসিক নির্যাতন গণমাধ্যমের স্বাধীনতা, সত্যের পক্ষে সংবাদ পরিবেশ এবং গণতন্ত্রের জন্য গভীর উদ্বেগের বিষয়। এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে কিছু অসামাজিক ব্যক্তি তথ্য সংগ্রহ ও সংবাদ প্রচারের কাজকে বাধাগ্রস্ত করতে নৃশংস পন্থা অবলম্বন করছে, যা কোনোভাবেই সহনীয় নয়।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C.)–এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান এ ঘটনার তীব্র নিন্দা ও গভীর প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন,“সাংবাদিকদের উপর প্রাণনাশের হুমকি প্রদান একেবারেই অগ্রহণযোগ্য। এ ধরনের ঘটনার সাথে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করি। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ অপরিহার্য।”

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C.)–এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকারও বলেন,
“সাংবাদিক এস. এম. রফিকের ওপর প্রাণনাশের হুমকি প্রদান অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণিত। এটি শুধু একজন সাংবাদিকের নয়, পুরো গণমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে অপরাধমূলক হুমকি। আমরা রাষ্ট্র ও প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, যারা এ ধরনের হুমকি দিচ্ছে তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। গণমাধ্যমের স্বাধীনতা ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এটি সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

আমাদের মনে প্রশ্ন
১। সাংবাদিক এস. এম. রফিকের অপরাধ কি?
২। সত্য সংবাদ পুলিশকে দেওয়া কি অপরাধ?
৩। সঠিক সংবাদ প্রকাশ করা কি অপরাধ?

প্রিয় সাংবাদিক সহকর্মী, ভাই-বোন ও বন্ধুগণ–
১। আপনারা সবাই সত্যের পক্ষে কলম চালিয়ে সংবাদ সংগ্রহ ও প্রকাশ করুন।
২। আপনারা সবাই নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানান।
৩। যদি কেউ ভয় পান, তাহলে অল্প সময়ের জন্য মুখ লুকিয়ে থাকুন, তবে মুখ লুকিয়ে রাখার দীর্ঘমেয়াদি দায় একদিন আপনার উপর পড়বে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা