মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধলীগৌরনগর দাখিল মাদ্রাসায় সরকারি পাঠ্যবই সরিয়ে বিক্রির অভিযোগ, এলাকাজুড়ে তোলপাড় আকবরশাহ থানার বিশেষ অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার। জাহিদ ইকবাল জাহাঙ্গীরের কলমে ‘মতলবী’—সমাজবাস্তবতার অনন্য কাব্যচিত্র আলোচনা সমালোচনা, নিন্দা আর অসুস্থতাকে জয় করে মানুষের অধিকারের লড়াইয়ে অদম্য শারমিন আরা দূর্গাপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে, আলোচনা সভা মনপুরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মসজিদের ৪-৫ লাখ টাকার ক্ষতি, সহায়তার আবেদন আটঘরিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত  গোমস্তাপুরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন নেত্রকোনায় প্রবাসীর সম্পত্তি দখলের পাঁয়তারা! জাল দলিলের অভিযোগ মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।

নেত্রকোনায় প্রবাসীর সম্পত্তি দখলের পাঁয়তারা! জাল দলিলের অভিযোগ

স্টাফ রিপোর্টার,মনিরুল ইসলাম:

নেত্রকোনা সদর উপজেলার মেদনী ইউনিয়নের টেংগা গ্রামে প্রবাসী আব্দুল আজিজের বৈধভাবে ক্রয়কৃত সম্পত্তি দখলের অপচেষ্টার অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় ১৯ বছর ধরে ভোগদখলে থাকা জমি ও ভবনকে কেন্দ্র করে একটি চক্র জাল দলিলের মাধ্যমে মালিকানা দাবি করে দখলের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, টেংগা গ্রামের প্রবাসী আব্দুল আজিজ ২০০৭ সালে একই গ্রামের কুমার শাহা ও রঙ্গু মিয়ার কাছ থেকে বৈধ দলিলমূলে ২ শতাংশ ভূমি ক্রয় করেন। পরবর্তীতে তিনি প্রবাসে উপার্জিত কষ্টার্জিত অর্থ ব্যয় করে ওই জমিতে একটি পাকা ভবন নির্মাণ করেন এবং দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।

অভিযোগ রয়েছে, সম্প্রতি একই গ্রামের ফিরোজ মিয়া, তার প্রবাসী ছেলে তরিকুল ইসলাম ও হাবিকুল রহমান হঠাৎ করে ওই সম্পত্তির ১ শতাংশ জমির মালিকানা দাবি করে দখলের চেষ্টা শুরু করেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

তদন্তে ও স্থানীয়দের বক্তব্যে উঠে এসেছে, জমিটির মূল মালিক ছিলেন মৃত কাছম আলীর ছেলে আব্দুল গফুর। তিনি প্রথমে রঙ্গু মিয়ার কাছে জমিটি বিক্রি করেন। পরে রঙ্গু মিয়া কুমার শাহার কাছে এবং কুমার শাহা বৈধ দলিলের মাধ্যমে আব্দুল আজিজের কাছে জমিটি হস্তান্তর করেন। ফলে আব্দুল আজিজের মালিকানা নিয়ে এতদিন কোনো বিরোধ ছিল না।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ ১৯ বছর পর একটি কথিত জাল দলিলের ভিত্তিতে ফিরোজ মিয়া গংদের কাছে ১ শতাংশ জমি বিক্রির দাবি তুলে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। সরেজমিন অনুসন্ধানে জানা যায়, যে জমির ওপর দাবি করা হচ্ছে তার একটি অংশ সরকারি রাস্তার অন্তর্ভুক্ত এবং সেখানে আব্দুল গফুরের কোনো মালিকানা ছিল না বলেও স্থানীয়রা দাবি করেন।

জমিটির মৌজা মুক্তিপুর, এসএ খতিয়ান নং-৪২৪, এসএ দাগ নং-১৮, বিআরএস খতিয়ান নং-১৭ এবং বিআরএস দাগ নং-৫২৮। শ্রেণি ‘বাড়ি’ এবং মোট পরিমাণ ২ শতাংশ। জমিটির পূর্ব পাশে খাল ও পশ্চিম পাশে সরকারি রাস্তা অবস্থিত।

এলাকাবাসীর দাবি, প্রকৃত মালিক প্রবাসী আব্দুল আজিজ। অথচ একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে জমি দখল ও হয়রানির উদ্দেশ্যে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। অভিযোগ রয়েছে, দখলচেষ্টার সময় ফিরোজ মিয়ার পক্ষের কয়েকজন নিজেদের অসাবধানতাবশত আহত হলেও পরে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সাতজনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

স্থানীয় বাসিন্দা শামসুল আলমসহ একাধিক ব্যক্তি জানান, “আব্দুল গফুরের ওই স্থানে কোনো জমি ছিল না। তারপরও তিনি জমি বিক্রির নামে প্রতারণা করেছেন। ফিরোজ মিয়ারা যে জমির দাবি করছেন তার কোনো সুনির্দিষ্ট ভিত্তি কাগজপত্রে পাওয়া যায় না।”

এলাকাবাসীর অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি করে পরিস্থিতিকে সংঘাতমুখী করেছে এবং বিষয়টিকে হাসপাতাল ও আদালত পর্যন্ত গড়িয়েছে।

এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং প্রবাসী আব্দুল আজিজের বৈধ সম্পত্তি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।