মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬৪ জেলার সাংবাদিকদের মিলন মেলায়, দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।

নাশকতা মামলায় আমান, রিজভীসহ ৪৫ জনের বিরদ্ধে অভিযোগ গঠন

রাজনৈতিক সহিংসতার মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমানসহ বিএনপি, জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ, বরকত উল্লাহ বুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব।

অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন আসামিদের কাছে অভিযোগ পড়ে শোনানোর পর আদালতে উপস্থিত আমান, নীরবসহ ২৩ জন নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চান।

এর আগে মামলার অভিযোগ থেকে তাদের অব্যাহতি চেয়ে করা আবেদন খারিজ করে দেন ম্যাজিস্ট্রেট।

এছাড়াও দুলু, রিজভী, বুলুসহ ২০ জনের জামিন বাতিল করেন ম্যাজিস্ট্রেট।
আদালত মামলার বিচার শুরুর জন্য আগামী ২৫ ডিসেম্বর দিন ধার্য করেন।

মামলার এজাহারে বলা হয়, ২০১৫ সালের ১৭ জানুয়ারি রাত ৮টা ৫০ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুরের জাকের ডেইরি ফার্মের সামনে আমানের নেতৃত্বে বিএনপি ও জামায়াতের একদল নেতাকর্মী মিছিল বের করে। তারা ঘটনাস্থল থেকে পেট্রল বোমা নিক্ষেপ করে একটি বাসে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় আমান, দুলু, বুলু, রিজভীসহ ২৩ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করে পুলিশ।
তদন্ত শেষে ২০১৬ সালের ২৩ আগস্ট আমান ও রিজভীসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা