বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন ৬৪ জেলার সাংবাদিকদের মিলন মেলায়, দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ।

গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার মলয় দত্তের স্মরণে ভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত

খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপা প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক সমিত কুমার মলয় দত্তের স্মরণে এক ভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে তার নিজ বাড়ীতে ডাকুয়া ইউনিয়নের আটখালী গ্রামে এই ভোজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নিহতের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবাই প্রিয় মানুষটির স্মৃতিচারণ করেন এবং তার আত্মার শান্তি কামনা করেন।

দুপুরের এ ভোজে ছিল এক অনাড়ম্বর কিন্তু হৃদয়স্পর্শী পরিবেশ। উপস্থিত সকলেই সমিত কুমার মলয় দত্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার আদর্শ ও মানবিক কর্মকাণ্ডের স্মৃতি স্মরণ করেন।

গলাচিপা অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আবেগঘন মিলনমেলায় পরিণত হয়। মরহুমের আত্মার শান্তি কামনার প্রার্থনা করেন।

তার এই স্মরণে আয়োজিত ভোজ অনুষ্ঠান গলাচিপার মানুষকে আবারও মনে করিয়ে দিয়েছে — সমিত কুমার মলয় দত্ত শুধু একজন সাংবাদিক বা শিক্ষকই নন, ছিলেন সবার প্রিয় মানুষ, যিনি আজও বেঁচে আছেন মানুষের ভালোবাসায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা