সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় মিরপুরের ইব্রাহিমপুরে রাজউকের অনুমোদন ছাড়াই চারতলা ভবন নির্মাণের অভিযোগ নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, সেপটিক ট্যাংক ও অনুমোদিত নকশা—নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের আতঙ্ক মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক

ইতিহাস গড়লেন ঝিনাইদহের ‘বাঘিনী’ জয়ীতা! আনন্দে ভাসছে পুরো ঝিনাইদহ

শারমিন আরা ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কৃতি সন্তান ও উদীয়মান নারী ক্রিকেটার জুয়াইরিয়া ফেরদৌস জয়ীতা জায়গা করে নিয়েছেন বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলে। ঝিনাইদহের ক্রিকেট ইতিহাসে এই প্রথম কোনো নারী ক্রিকেটারের জাতীয় দলে ডাক পাওয়ার মধ্য দিয়ে তিনি রচনা করলেন নতুন ইতিহাস।

মেধা, কঠোর পরিশ্রম এবং অদম্য ইচ্ছাশক্তির বলে জয়ীতা এখন লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায়। ঝিনাইদহে আগে কখনো কোনো নারী ক্রিকেটার জাতীয় দলে সুযোগ পাননি—তাই তার অর্জন এখন পুরো জেলার গর্ব।

ঝিনাইদহ শহরের কাঞ্চন নগরের এই অদম্য তরুণী পড়াশোনা এবং খেলাধুলা—দুই ক্ষেত্রেই সমান দক্ষ। তিনি ফজর আলী স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে বর্তমানে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

জয়ীতা হলেন ঝিনাইদহ জেলার বিশিষ্ট ক্রীড়াবিদ ও প্রমীলা ক্রিকেটার সুরাইয়া বেগমের কন্যা। মায়ের উৎসাহ ও অনুপ্রেরণাই তাকে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আকৃষ্ট করেছে।

এলাকাবাসীর প্রত্যাশা—জুয়াইরিয়া ফেরদৌস জয়ীতা তার পারফরম্যান্স দিয়ে বাংলাদেশ নারী দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন এবং দেশের গৌরব বৃদ্ধি করবেন।

সাবাস জয়ীতা! এগিয়ে যাও—পুরো বাংলাদেশ তোমার সঙ্গেই আছে!


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা