সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত সরকারি সেবা প্রদানে হয়রানি বরদাশত করা হবে না: সংরক্ষিত আসনের সাংসদ মাধবী মার্মা। হরিণাকুণ্ডুতে স,ন্ত্রাসী হা,মলায় জামায়াত নেতা গু,রুতর আহত, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুদকের অভিযান, দায়িত্বে নেই অর্ধেক চিকিৎসক। ১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা

১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা

শাকিল খান লাকসাম কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লাকসামে দীর্ঘ ১৩ বছর ধরে নিখোঁজ বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজের সন্ধান এবং তাঁদের সুস্থভাবে পরিবারের কাছে ফিরে আসার প্রত্যাশায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বাদ মাগরিব লাকসাম উত্তর বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাকসাম পৌর বিএনপির সভাপতি আলহাজ মজির আহমেদ। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক। এ সময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডা. নূর উল্লাহ রায়হান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহ আলম, নিখোঁজ সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরুর ছেলে ও পৌর বিএনপির যুগ্ম সম্পাদক রাফসান ইসলাম, নিখোঁজ হুমায়ুন কবির পারভেজের ছেলে ও বিএনপি নেতা শাহরিয়ার কবির রাতুল, উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ৫ নম্বর গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানা বেলাল, পৌর যুবদলের সহসভাপতি সফি উল্লাহ, উপজেলা ছাত্রদলের সভাপতি নুরুন্নবী মহসিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনা সভায় বক্তারা দীর্ঘ ১৩ বছর ধরে নিখোঁজ থাকা দুই নেতার সন্ধান না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজের সন্ধান নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে তাঁদের পরিবারের সদস্যদের দীর্ঘদিনের অপেক্ষা ও কষ্টের কথা তুলে ধরে দুই নেতাকে সুস্থ ও নিরাপদে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁদের কোনো সন্ধান না পাওয়া অত্যন্ত বেদনাদায়ক। পরিবার ও স্বজনরা এখনো প্রিয়জনদের ফিরে আসার আশায় অপেক্ষা করছেন। তাঁদের সন্ধান ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত হওয়া সবার প্রত্যাশা। আলোচনা সভা শেষে নিখোঁজ দুই নেতার সন্ধান, সুস্থতা এবং তাঁদের পরিবারের সদস্যদের ধৈর্য ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উল্লেখ্য, বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজ দীর্ঘ ১৩ বছর ধরে নিখোঁজ রয়েছেন। তাঁদের নিখোঁজ হওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো তাঁদের সন্ধান মেলেনি। প্রিয়জনদের ফিরে পাওয়ার আশায় পরিবার-পরিজনের অপেক্ষা আজও শেষ হয়নি। তাঁদের সন্ধান পাওয়ার প্রত্যাশায় স্থানীয় বিএনপি ও পরিবারের সদস্যরা এখনো আশাবাদী।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা