সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল সারিয়াকান্দি উপজেলা উন্নয়নের ধারাবাহিকতা রাখতে কাজী রফিকুলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের নন্দীগ্রামের উন্নয়নে মোশাররফকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার বগুড়া-৬ আসনে ধানের শীষের পক্ষে জাগপার গণসংযোগ ও প্রচারণা দুপচাঁচিয়াকে মডেল উপজেলা গড়তে মহিত তালুকদারকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — ডলার পবিত্র শবেবরাত উপলক্ষে জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বগুড়া উন্নয়নের স্বার্থে তারেক রহমান’কে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের শেরপুর উপজেলা উন্নয়নের স্বার্থে পুনরায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া জিয়া মেডিকেলের উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান এম-ট্যাব নেতা ডলারের কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ইং বরিশাল সদর ৫ আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার উপদেষ্টা বিএনপির চেয়ারম্যান এর শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কতৃক আয়োজিত উঠান বৈঠক ও নির্বাচনী জনসভা। মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত। গভীর সমুদ্রে ডাকাতের কবল থেকে ফিশিং বোটসহ দুই জেলেকে জীবিত উদ্ধার গোমস্তাপুরে ভোটকেন্দ্রে বডি ওর্ন ক্যামেরার বাস্তব ব্যবহার সম্পন্ন করা হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগরে জামায়াতের পথসভা

হরিপুর ইউনিয়নে খাস জমি দখলমুক্তে প্রশাসনের উচ্ছেদ অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

মোঃ সুজন আহাম্মেদ
সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে দোকানঘর ও অন্যান্য স্থাপনা নির্মাণের অভিযোগে রাজশাহীর পবা উপজেলা প্রশাসন অভিযান চালিয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে পরিচালিত এই উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একাধিক অবৈধ স্থাপনা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে পবা উপজেলার হরিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রেন্টুর মোড়ে এই অভিযান পরিচালিত হয়।
রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্দেশে খাসজমি অবৈধ দখলমুক্ত করতে উপজেলা প্রশাসন এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। একটি এক্সকেভেটরের (খনন যন্ত্র) সাহায্যে সরকারি খাস জমিতে নির্মিত হরিপুর এলাকার স্থানীয় বাসিন্দা রেন্টুর পাকা দোকানঘর এবং নির্মাণাধীন অন্যান্য অবৈধ স্থাপনা সম্পূর্ণরূপে গুড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদের পর সেখানে লাল পতাকা টানিয়ে সরকারি জমির দখল নিশ্চিত করা হয়।
এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ শাখা) মানজুরা মুশাররফ।

এসময় উপস্থিত ছিলেন, পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত আমান আজিজ।
পবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান।
উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার বিপুল চন্দ্র সাহা।
এছাড়াও, আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ৪০ নম্বর হরিপুর মৌজার আরএস ১৬৮১ নম্বর দাগের ২.০৪ একর জমি সরকারি খাস জমি হিসেবে রেকর্ডভুক্ত।
সরেজমিন তদন্তে দেখা যায়, দুইজন স্থানীয় বাসিন্দা অবৈধভাবে জমি দখল করেছিলেন,
মো. রেন্টু (পিতা-মৃত গিয়াস উদ্দিন, সাং—হরিপুর) প্রায় ১১৫৬ বর্গফুট (০.০২৬৫ একর) জায়গায় পাকা ছাদ ঢালাই ঘর নির্মাণ করেছিলেন।
আব্দুল হাই (মন্টু) (পিতা-মৃত লোকমান সরকার, সাং—হরিপুর) প্রায় ৯৫০ বর্গফুট (০.০২১৮ একর) জায়গায় টিনসেড দোকানঘর নির্মাণ করেছিলেন।
সরকারি নির্দেশনা অনুযায়ী অবৈধ দখলমুক্ত করার অংশ হিসেবে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

উচ্ছেদ অভিযানের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অবৈধ দখলমুক্ত করার এই পদক্ষেপ সরকারের ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা