সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা চাই,মোহাম্মদ ,নুরুল ইসলাম নয়ন এমপি, ভোলা -৪ ঝিনাইদহে হোটেল ‘আল রিজিক’ এর শুভ উদ্বোধন পর্নোগ্রাফি আইনের মামলায় কর্ণফুলীতে নাঈম উদ্দিন নামের এক ব্যক্তি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়মের, নিউজ প্রকাশের পরে পরিদর্শনে এমপি ডাঃ মিজানুর রহমান। সাতক্ষীরার প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত সুন্দরবনে বন বিভাগের অভিযানে ১৫০ কেজি চিংড়ি মাছসহ নৌকা আটক শম্ভুপুর ইউনিয়নের শিবপুর ১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের অবহেলায় চরম দুর্ভোগ: দ্রুত রাস্তা সংস্কারের দাবি এলাকাবাসীর সমাজসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন সাংবাদিক নার্গিস

হরিণাকুণ্ডুতে পল্লী উন্নয়ন দিবস পালিত

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

উন্নত পল্লী,সমৃদ্ধি দেশ-সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস। দিবসটি উপলক্ষে সোমবার সকালে (৬জুলাই) উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হরিণাকুণ্ডু পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি) কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন এঁর সভাপতিত্বে, উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি) কর্তৃক বাস্তবায়নে দিবসটি উদযাপন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আলী আজম মোঃ আবু বকর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন, হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার,হরিণাকুণ্ডু উপজেলা জামাতে ইসলামি আমির বাবুল হোসেন,উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি) কর্মকর্তা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ এবং সেক্রেটারি নাজমুল হুদা রিপন, সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পল্লী উন্নয়ন সমিতির সদস্য, সমবায়ী ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকেই । অনুষ্ঠান শেষে ০৪ জন বীর মুক্তিযোদ্ধা কে ১,০০০০০ টাকা করে মোট ৪০০০০০ টাকা এবং ১৩ জন উদ্যোক্তা সদস্য কে ২০,৩০০০০ টাকা ঋণ সহায়তা প্রদান করা হয়। তাছাড়াও আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় পল্লী উন্নয়ন কিশোরী সংঘের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ০৩ জন কিশোরী কে পুরস্কার প্রদান করা হয়। সর্বোপরি সকল উপকার ভোগীকে বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা