রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
চরফ্যাশনে এসএসসি পরীক্ষা শেষে কেন্দ্রে উত্তেজনা, হামলা-ভাঙচুর; পুলিশের টিয়ারশেল, আহত অন্তত ১২-১৩ জন মাদক ও ইন্টারনেট আসক্তিমুক্ত সমাজ গঠনের বার্তা, সাঘাটায় জমজমাট এইচপিএল ক্রিকেট টুর্নামেন্টের পর্দা নামল মিথ্যা প্রতিবেদন ও সকল বাধা পেরিয়ে পৈতৃক ভিটায় শাহিনুর রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি আশিক সাঈদ এর যোগদান উখিয়া টেকনাফ বিশেষ অভিযান ১০ হাজার ইয়াবাসহ নারী আটক বেনাপোল বাস টার্মিনাল থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চুয়াডাঙ্গার জনজীবন, পানিবন্দীদের পাশে প্রশাসন শরীফুজ্জামান শরীফ চট্টগ্রাম অঞ্চলের সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে ছয় দিনে ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। রাজশাহীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস রাজশাহী’ কর্মসূচির উদ্বোধন, প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিনু গলাচিপায় একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জে আল-কোরআনের আলোকে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইলেন ড. ইকবাল হোসাইন ভূঁইয়া

সোনারগাঁ প্রতিনিধি : মুহাঃ সানাউল্লাহ বেপারী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল ড. মোঃ ইকবাল হোসাইন ভূঁইয়া বলেছেন,
“জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন। আল-কোরআনের আলোকে ইনসাফ ন্যায়ের ও সমাজ গঠনই আমাদের অঙ্গীকার।”

তিনি আরও বলেন,
“আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমিরে জামায়াত ড. শফিকুর রহমানকে দাঁড়িপাল্লা মার্কায় বিজয়ী করতে সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ আসনটি উপহার দিতে চাই। আমরা জনগণের সেবা ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছি।”

শনিবার (১৮ অক্টোবর) সকালে তিনি সোনারগাঁ উপজেলার প্রধান গেট এলাকা থেকে উদ্ধবগঞ্জ বাজার পর্যন্ত ব্যাপক গণসংযোগ করেন। এ সময় বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের দোয়া ও সমর্থন কামনা করেন এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।

গণসংযোগ চলাকালে ড. ইকবাল হোসাইন ভূঁইয়া জনগণের সামনে জামায়াতে ইসলামীর ৫ দফা দাবি, পিআর পদ্ধতি ও জুলাই সনদের যৌক্তিকতা বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি বলেন,
“ন্যায়, ইনসাফ ও মানবকল্যাণের ভিত্তিতে সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। নীতিনিষ্ঠ নেতৃত্বই পারে জনগণের প্রকৃত কল্যাণ নিশ্চিত করতে।”

এই সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ দক্ষিণের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ মোল্লা, জামায়াত নেতা মেহেদী হাসান, কামরুজ্জামান, ওমর ফারুক, ফাহাদ রনি, সাংবাদিক হাকিম হারুনুর রশিদ, মোক্তার হোসেন, খাইরুল আলম, শাহজালাল মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গণসংযোগ শেষে ড. ইকবাল হোসাইন ভূঁইয়া জনগণের প্রতি আহ্বান জানান
“ইনসাফ, ন্যায় ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লায় ভোট দিন, সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জকে ন্যায়ের আলোয় আলোকিত করুন।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা